ধানজাইল, কাশিয়ানী, গোপালগঞ্জ ২৬শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার কাশিয়ানী থানাধীন ধানজাইল আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম বর্ষীয়ান মুরববী মুন্সী কবীরুদ্দীন শেখ (৮৫)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ফরিদপুরের বোয়ালমারী থানাধীন গঙ্গানন্দপুর শাখা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হক।

বালিয়াডাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ২৭শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কাশিয়ানী থানাধীন বালিয়াডাঙ্গা নব নির্মিত মুহাম্মাদিয়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী বাদশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

দুর্গাপুর, বোয়ালমারী, ফরিদপুর ২৮শে অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর যেলার বোয়ালমারী থানাধীন দুর্গাপুর শিকদার বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ এশা চর শেখর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন গঙ্গানন্দপুর শাখা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হক, মুহাম্মাদ আযীযুর রহমান, মুহাম্মাদ বাদশাহ মিয়াঁ প্রমুখ।






মাদ্রাসা উদ্বোধন
অন্যান্য মৃত্যু সংবাদ
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
ইসলামী সংবিধান হোক বিশ্ব সংবিধান! (যেলা সম্মেলন : চট্টগ্রাম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলহাজ্জ মুন্সী মফীযুদ্দীন মল্লিক-এর মৃত্যু সংবাদ
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
চলে গেলেন প্রসিদ্ধ আহলেহাদীছ আলেম মাওলানা শামসুদ্দীন সিলেটী (রহ.)
কমিটি গঠন
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : ব্রাহ্মণবাড়িয়া; প্রশিক্ষণ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসায় ইয়াতীম ভবনের নির্মাণকাজ শুরু
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.