‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার তালা উপযেলার সাংগঠনিক সম্পাদক ও নগরঘাটা এলাকার সভাপতি ডা. আব্দুর রউফ (৬৫) গত ২রা নভেম্বর’২০ রোজ সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর সরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র ২ কন্যা ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল সাড়ে ১০-টায় নগরঘাটা পুড়ারবাযার সংলগ্ন বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। অছিয়ত অনুযায়ী জানাযার ছালাতে ইমামতি করেন তার ভাতিজা তালা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও শার্শা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মশিউর রহমান। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমানসহ যেলা ও উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






মৃত্যু সংবাদ
বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’
সংগঠন সংবাদ
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় পরিষদ সদস্য সম্মেলন
মারকায সংবাদ
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)
মৃত্যু সংবাদ
আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
দুর্গত এলাকায় কুরবানীর গোশত বিতরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন : সাতক্ষীরা (হে মানুষ! তোমাকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট ফিরে যেতে হবে )
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.