(১) আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স : জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) : ২০১৫ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করে। তন্মধ্যে বালক শাখার ৩৫ জনের মধ্যে ২৬ জন জিপি ৫ (A+) ও ৯ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। বালিকা শাখা থেকে ৩২ জনের মধ্যে ৮ জন জিপিএ ৫ (A+) ও ২৪ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য যে, তাদের মধ্যে ১৩ ছাত্র গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। ইবতেদায়ী সমাপনী পরীক্ষা : ২০১৫ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর বালক ও বালিকা শাখা মিলে ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবারও শতভাগ পাস করে। তন্মধ্যে বালক শাখার ৫৭ জনের মধ্যে ১৯ জন জিপিএ ৫ (A+), ৩২ জন জিপিএ ৪ (A) ও ৬ জন জিপিএ ৩.৫০ (A-) পেয়ে উত্তীর্ণ হয়েছে। অত্র মাদরাসার বালিকা শাখা থেকে ২৭ জনের মধ্যে ৫ জন জিপিএ ৫ (A+), ২০ জন জিপিএ ৪ (A) ও ২ জন জিপিএ ৩.৫০ (A-) পেয়ে উত্তীর্ণ হয়েছে। (২) দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : অত্র মাদরাসা থেকে ২০১৫ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ১৮ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯ জন জিপিএ ৪ (A), ৫ জন জিপিএ ৩.৫০ (A-) এবং ২ জন জিপিএ ৩.০০ (B) পেয়ে উত্তীর্ণ হয়েছে। একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১২ জন জিপিএ ৪ (A), ১২ জন জিপিএ ৩.৫০ (A-), ৩ জন জিপিএ ৩.০০ (B) এবং ৬ জন জিপিএ ২.০০ (C) পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। (৩) আল-মারকাযুল ইসলামী ও ইয়াতীমখানা, কালদিয়া, বাগেরহাট : অত্র মাদরাসা থেকে ২০১৫ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জিপিএ ৩.৫০ (A-) এবং দুই জন জিপিএ ৩.০০ (B) পেয়ে উত্তীর্ণ হয়েছে। (৪) মাদরাসাতুল হাদীছ আস-সালাফিইয়াহ, সাবগ্রাম, বগুড়া : অত্র মাদরাসা থেকে ২০১৫ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় ৬ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২ জন গোল্ডেন জিপিএ ৫ (A+) এবং ৪ জন জিপিএ ৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে। একই বছরের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৫ জন জিপিএ-৫ (A+) এবং ১৯ জন জিপিএ-৪ (A) পেয়ে উত্তীর্ণ হয়েছে।




কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
যুলুম বন্ধ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন! (প্রেস বিজ্ঞপ্তি)
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
তাখাছ্ছুছ বিভাগের ৩য় ব্যাচ উদ্বোধন (মারকায সংবাদ)
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
মৃত্যু সংবাদ
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
কেন্দ্রীয় দাঈর সফর
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কেন্দ্রীয় শিক্ষা সফর ২০২৪ (পতেঙ্গা ও মীরসরাই, চট্টগ্রাম)
আরও
আরও
.