২৯শে নভেম্বর’১৬ মঙ্গলবার, জয়পুরহাট : অদ্য কালাই উপযেলা ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’-র উদ্যোগে কালাই কাযীপাড়া গ্রামে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা সভানেত্রী খাদীজা-র নেত্রীত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে হাযারের অধিক মহিলা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মাহফূযুর রহমান এবং ‘আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম বক্তব্য রাখেন। ‘মহিলা সংস্থা’-র যেলা কর্মপরিষদ সদস্যা সালমা খাতুন ও অন্যান্য দায়িত্বশীলগণ মহিলাদের উদ্দেশ্যে প্রশিক্ষণ মূলক বক্তব্য রাখেন। বক্তব্যে ইসলামী পরিবার গঠনে মহিলাদের ভূমিকা, সমাজ থেকে বেহায়াপনা, ইভটিজিং, জঙ্গীবাদী তৎপরতা উৎখাতে মহিলাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে মিয়ানমারে মুসলিম নারী ও শিশুদের উপরে নৃশংস নির্যাতনের তীব্র নিন্দা করা হয়। সাথে সাথে দেশের নারী প্রধানমন্ত্রীকে সর্বাগ্রে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২৩শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব জামনগর ঘোষপাড়ায় মুহাম্মাদ ছায়েমুদ্দীনের বাড়ীতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও সোনামণি রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক মুহাম্মাদ মা‘রূফ হোসাইন।






আমীরে জামা‘আতের ২য় দিনের ভাষণ (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
কেন্দ্রীয় দাঈর সফর
দায়িত্বশীল প্রশিক্ষণ
দীর্ঘ ২৫ বছর পর উদ্ধার হ’ল বগুড়াস্থ নারুলী আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স
সংগঠন সংবাদ
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
আরও
আরও
.