রিয়াদ, সঊদী আরব ২৩শে মার্চ শুক্রবার : মাসিক আত-তাহরীক-এর ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে অদ্য বাদ মাগরিব রিয়াদের বধিয়া এলাকা সংলগ্ন ‘লায়ল আল-নাজদ’ কমিউনিটি সেন্টারে এক পারিবারিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘পাঠক ফোরাম’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘পাঠক ফোরামে’র প্রধান উপদেষ্টা ও ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই। সমাবেশে উপস্থিত ‘সোনামণি’দের মধ্যে ইসলামী জ্ঞান চর্চার কুইজ প্রতিযোগিতা, যুবকদের মধ্যে ‘ইলম অর্জনের গুরুত্ব’ বিষয়ে ইংরেজী ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে ‘ইসলামী জ্ঞান’ বিষয়ে লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সোনামণিদের মধ্যে বিজয়ী হয়েছে যথাক্রমে (১ম) সাইফুল ইসলাম, (২য়) ছালেহ মাহমূদ ও (৩য়) ইউসুফ। যুবকদের মধ্যে যথাক্রমে (১ম) ফারহান, (২য়) সা‘দাত ও (৩য়) তামীম এবং মহিলাদের মধ্যে হয়েছে (১) ছাফী মিল্লাত, (২য়) নাজমা ও (৩য়) হয়েছে রাযিয়া। বিচারক ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সমাবেশে রিয়াদের বিভিন্ন শাখা থেকে ৫০টি পরিবারের শতাধিক লোকের সমাগম ঘটে। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ইউসুফ বিন মুশফিকুর রহমান। সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সঊদী আরব শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান বিন সাঈদ মোল্লা।







ইসলাম চির বিজয়ী শাশ্বত একটি দ্বীন - -মুহতারাম আমীরে জামা‘আত
তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও
প্রস্তাবিত শিক্ষা আইনের আড়ালে এলজিবিটি এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন-এর মৃত্যু সংবাদ
গ্রন্থপাঠ প্রতিযোগিতা
সম্মেলনের অন্যান্য খবর : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
সুধী সমাবেশ (পীরগাছা, রংপুর; রাজারহাট, কুড়িগ্রাম; কানসাট, চাঁপাই নবাবগঞ্জ)
প্রবাসী সংবাদ
সুধী সমাবেশ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সংগঠন সংবাদ
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.