ঢাকা ২৪শে এপ্রিল’১৭ সোমবার : অদ্য রাত সাড়ে দশটায় মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এর সাথে তার ধানমন্ডির বাসভবনে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারে তিনি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শান্তিপূর্ণ কর্মসূচী তুলে ধরেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে প্রশাসন কর্তৃক ‘আন্দোলন’-এর কর্মসূচীতে বাধা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দেশের সর্বত্র অবাধে ‘আহলেহাদীছ আন্দোলনকে’ কর্মসূচী পালনের সুযোগ দানের জন্য মন্ত্রীর প্রতি আহবান জানান। তিনি বলেন, চরমপন্থীদের প্রতিরোধ করতে হ’লে এদের বিশ্বাসগত বিভ্রান্তি জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে নতুন করে কেউ আর ঐ পথে পা বাড়াবে না। এই আক্বীদা সংশোধনের কাজটিই আহলেহাদীছ আন্দোলন অত্যন্ত জোরালো ভাবে করে যাচ্ছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে ‘হ্যালো সিটি’ এ্যাপস এর প্রমোশনাল ভিডিওতে তাঁর লেখা ‘ইক্বামতে দ্বীন : পথ ও পদ্ধতি’ এবং মাওলানা আহমাদ আলী রচিত ‘আক্বীদায়ে মোহাম্মদী’ বই প্রদর্শন করায় অত্যন্ত দুঃখ প্রকাশ  করেন এবং দ্রুত সময়ের মধ্যে উক্ত বই দু’টি উক্ত এ্যাপস হ’তে অপসারণের দাবী জানান। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট কয়েকটি লিখিত দাবীনামা পেশ করা হয় এবং মাননীয় মন্ত্রী সেগুলি যথাসম্ভব দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উক্ত সাক্ষাতে আমীরে জামা‘আতের সাথে ছিলেন, সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমাদ রবি, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলার অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ।






দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
যেলা সম্মেলন : জয়পুরহাট
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
আরও
আরও
.