রাজশাহী ৭ই জুলাই ২০২১ বুধবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিভাগীয় যেলাসমূহ কর্তৃক রাজশাহী বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। করোনার কারণে অনলাইনে জুম এ্যাপসের মাধ্যমে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. নূরুল ইসলাম, বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইহসান এলাহী যহীর প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। নওগাঁ যেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশ সঞ্চালনা করেন জয়পুরহাট যেলা সভাপতি নাজমুল হক্ব। জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পীগোষ্ঠী সদস্য মীযানুর রহমান।

১২ই জুলাই ২০২১ ইং রোজ সোমবার : অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ ময়মনসিংহ বিভাগীয় যেলাসমূহ কর্তৃক ময়মনসিংহ বিভাগীয় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। অনলাইনে জুম এ্যাপসের মাধ্যমে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বামরুয্যামান বিন আব্দুল বারী, বর্তমান সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন যেলার প্রতিনিধিগণ। উক্ত সমাবেশ সঞ্চালনা করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ।






সমাজ পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
সোনামণি প্রশিক্ষণ
কেন্দ্রীয় দাঈর সফর
মাদরাসার ভিত্তি স্থাপন
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সার্বিক জীবনে ন্যায়বিচার কায়েম করুন! (যেলা সম্মেলন : জামালপুর) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাদ্রাসা উদ্বোধন
সংগঠন সংবাদ
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আরও
আরও
.