ব্রজনাথপুর, পাবনা ২৮শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন ব্রজনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর যেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, সাধারণ সম্পাদক ডা. ছাবিত এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম। সমাবেশ শেষে আনীসুর রহমানকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদূদকে যুগ্ম-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, সেখানে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় উদ্যোগে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এবং সেখানে ১৫০ জন রোগীর ফ্রী চিকিৎসা দেওয়া হয়।

বাঁকাল, সাতক্ষীরা ২রা জুন শুক্রবার : অদ্য বিকাল ৪-টায় যেলার সদর থানাধীন বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর যেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান ও সাধারণ সম্পাদক ডা. ছাবিত। সমাবেশ শেষে ডা. আবুল বাশারকে সভাপতি ও অধ্যাপক হোসাইন মাহমূদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কমিটি গঠন করা হয়।







ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্সে ‘যুবসংঘ’-এর সভাপতির অংশগ্রহণ
মোটিভেশনাল প্রোগ্রাম (মারকায সংবাদ)
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
৭নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ আয়নুল হক-এর মৃত্যু সংবাদ (‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিরাজগঞ্জ যেলার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক)
যুবসংঘ
আল-‘আওন
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (গত সংখ্যার পর)
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
সংগঠন সংবাদ
আরও
আরও
.