মক্কা, সঊদী আরব ২৮শে আগস্ট শুক্রবার : অদ্য বাদ আছর মক্কায় মাসজিদুল হারাম সংলগ্ন আবুবকর মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সঊদী আরব শাখার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হজ্জব্রত পালন উপলক্ষে সঊদী আরব আগত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সঊদী আরব কেন্দ্রীয় শাখা এবং রিয়াদ ও জেদ্দার বিভিন্ন শাখা থেকে দায়িত্বশীলবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, ২৭শে আগস্ট বৃহস্পতিবার দাম্মাম শাখা থেকে ৭ জন কর্মী মক্কায় আসেন এবং মুহতারাম আমীরে জামা‘আতের সাথে মতবিনিময় করেন।

আল-খাবরা, আল-ক্বাছীম, সঊদী আরব, ৮ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আল-খাবরা শাখা (আল-ক্বাছীম) উদ্যোগে শাখা কার্যালয়ে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেয আখতার মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য রাখেন হজ্জব্রত পালন উপলক্ষ্যে সঊদী আরব সফররত ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্জ আব্দুর রহমান, ক্বাযী হারূনুর রশীদ ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব। উক্ত সভায় উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ নাজীব, আল-খাবরা শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুনীর হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বুরাইদা শাখার সহ-সভাপতি শফীকুল ইসলাম, সাধারণ সম্পাদক কবীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাসেম প্রমুখ।






আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (শিক্ষা সফর ২০২০)
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
ঘরে ঘরে আহলেহাদীছ আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন - -আমীরে জামা‘আত
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
মাইক্রোবাস পুড়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.