১৩ই নভেম্বর বুধবার ডাক বাংলা ময়দান, মহাদেবপুর, নওগাঁ : অদ্য বেলা ২-টায় যেলার মহাদেবপুর উপযেলাধীন ঐতিহাসিক ডাক বাংলো ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ নওগাঁ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা মায়েদাহ ৩৫ আয়াত তেলাওয়াত করে বলেন, আল্লাহর নৈকট্য হাছিলের জন্য তিনটি বিষয় অর্জন করতে হবে। ছহীহ আক্বীদা, ছহীহ তরীক্বা ও আল্লাহর পথে জিহাদ। আল্লাহভীতি না থাকলে সর্বক্ষেত্রে ধ্বংস নেমে আসবে। তাই ইহকালে কল্যাণ ও পরকালে মুক্তি পেতে হ’লে জীবনের প্রতিটি মুহূর্ত আ­ল্লাহকে ভয় করে চলতে হবে এবং তাঁর বিধান অনুযাযী জীবন পরিচালনা করতে হবে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, খুলনা যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈম, আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুর রহমান।







সংগঠন সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সংগঠনকে মযবূত করুন! (যেলা সম্মেলন : গাইবান্ধা-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন : মেহেরপুর; যেলা সম্মেলন : গাইবান্ধা; যেলা সম্মেলন : নরসিংদী (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
বন্যাত্রাণ বিতরণ
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
৩১তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
ইসলামী সম্মেলন (জঙ্গীবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হৌন)
দায়িত্বশীল প্রশিক্ষণ
সোনামণি
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আরও
আরও
.