সাবেক সিআইএ কর্মকর্তা জন নিক্সন বলেছেন, সাদ্দাম হোসাইনই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক। তাকেই ইরাক শাসন করতে দেয়া উচিত ছিল। এ মাসে প্রকাশিতব্য তার ‘ডিব্রিফিং দ্য প্রেসিডেন্ট : দ্য ইন্টারোগেশন অফ সাদ্দাম হোসাইন’-বইয়ে তিনি সাদ্দাম হোসেনের সাথে তার জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন আলোচনার বিবরণ  দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, প্রথমেই সাদ্দাম হোসাইন তাকে সতর্ক করে দিয়েছিলেন যে, ইরাক দখল খুব সহজ ব্যাপার হবে না। তিনি আমাকে বলেন, আপনারা ব্যর্থ হ’তে যাচ্ছেন। আপনারা দেখতে পাবেন যে ইরাক শাসন করা এত সহজ নয়।

নিক্সনের মতে, ইরাকের মত বহু জাতিগোষ্ঠী ভিত্তিক দেশ পরিচালনার জন্য তার মত একজন শক্ত মানবের প্রয়োজন ছিল।  সাদ্দাম থাকলে আইএস ইরাকে মাথাচাড়া দিতে পারত না।

তিনি লিখেছেন, ‘সাদ্দাম হোসাইনের শাসনামলের বহু ত্রুটির মধ্যে ছিল তার নেতৃত্ব পদ্ধতি ও বর্বরতা। তিনি যখন তার ক্ষমতার ভিত্তির প্রতি হুমকি দেখতেন তখন নিষ্ঠুরতা অবলম্বন করতেন। সে কারণেই ইসলামিক স্টেট (আইএস) বাগদাদের নিপীড়ক শী‘আ সরকারের অধীনে যে সাফল্য লাভ করতে পেরেছে, সাদ্দামের শাসনকালে তা ছিল অসম্ভব। নিক্সন লিখেছেন, সাদ্দামকে আমি যদিও একেবারেই অপসন্দ করি, কিন্তু দীর্ঘদিন ইরাককে ঐক্যবদ্ধ রেখে শাসন করার যোগ্যতার জন্য আমি তাকে সম্মান করি।






ডা. যাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন তৃতীয়বারের মত প্রত্যাখ্যান করল ইন্টারপোল
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
পাকিস্তানে দাড়ির স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস
সরকারী চাকরী থেকে আত্মীয়-স্বজনদের বাদ দিতে তালেবান সরকারের নির্দেশ
জন্মনিয়ন্ত্রণ নয়, অধিক সন্তান জন্ম দিন
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ১ দিনে প্রায় পাঁচ লাখ মানুষের ওমরাহ পালন
মুসলিম জাহান
মানবিক সহায়তা প্রদানে শীর্ষে তুরস্ক
মুসলিম জাহান
মুসলিম জাহান
জেলখানাতেই কুরআন হেফয করল ৬০৫ বন্দী
জাতিসংঘে ইমরান খানের হৃদয়স্পর্শী ভাষণ (কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান-ভারত যুদ্ধ হ’লে পুরো বিশ্বকে তার ফল ভোগ করতে হবে)
আরও
আরও
.