পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি মুসলিমদের আরো বেশী করে সন্তান জন্মদানের জন্য আহবান জানিয়েছেন। ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোগান আরো বলেন, জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার বিষয়টি বিবেচনা করা কোন মুসলিম পরিবারের জন্য উচিত নয়। কারণ আমরা আমাদের বংশধরদের সংখ্যা বহুগুণে বাড়াব।

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করতে এবং তুর্কি জনসংখ্যার অব্যাহত বৃদ্ধি নিশ্চিত করতে তুর্কি নেতা নারীদের প্রতি, বিশেষ করে সুশিক্ষিত ভবিষ্যৎ মায়েদের প্রতি আহবান জানান।

এরদোগান আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমাদের বংশধরদের সংখ্যা বৃদ্ধি করা অতীব প্রয়োজন। যেহেতু মহান আললাহপাক এবং আমাদের প্রিয় নবী (ছাঃ) এই নির্দেশ দিয়েছেন। সুতরাং আমাদের এই পথে চলতে হবে এবং এই ক্ষেত্রে মায়েদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে।






পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেয সেনাপ্রধান ফিল্ড মার্শাল আছিম মুনীর
ব্যাংকিং খাতে সূদভিত্তিক লেনদেন পুরোপুরি বাদ দিয়েছে আফগানিস্তান
পরপারে পাড়ি জমালেন প্রখ্যাত মুহাদ্দিছ ও মুহাক্কিক শু‘আইব আরনাঊত
মুসলিম জাহান
হজ্জযাত্রীদের যাতায়াতে মক্কায় উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা
ইন্দোনেশিয়ার ১২টি ভাষায় কুরআন মাজীদের অনুবাদ প্রকাশ
সমগ্র বিশ্বের চোখের সামনে মিয়ানমারে মুসলমানদের হত্যা করা হচ্ছে - -মাহাথির মুহাম্মাদ
শিক্ষার সর্বস্তরে সহ-শিক্ষা নিষিদ্ধ করল তালেবান
দিল্লী সহিংসতা : ৫৩ জন মুসলিম নিহত
মুসলিম জাহান
আলজেরিয়ায় নির্মিত হচ্ছে আফ্রিকার বৃহত্তম মসজিদ
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
আরও
আরও
.