উত্তর : সাধারণভাবে যেকোন হালাল ও বৈধ পণ্য হিন্দুদের কাছে বিক্রি করা যাবে। শুধু তারা অমুসলিম এ কারণে তাদের সঙ্গে বৈধ বেচাকেনা নিষিদ্ধ নয়। কিন্তু যদি বিক্রেতা জানেন যে নির্দিষ্ট পণ্যটি তারা পূজার কাজে ব্যবহার করবে অথবা পরিস্থিতি এমন যে তা পূজায় ব্যবহারের প্রবল ধারণা হয়, তাহ’লে সেই নির্দিষ্ট ব্যবহারে সহযোগিতা করা নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাকবওয়ার কাজে পরস্পর সহযোগিতা কর; আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা কর না’ (মায়েদাহ ৫/২)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘মুসলিমরা যদি অমুসলিমদের ধর্মীয় উৎসবের জন্য এমন খাদ্য, পোষাক, সুগন্ধি ইত্যাদি বিক্রি বা উপহার দেয়, যা দ্বারা তারা তাদের হারাম উৎসব পালন করতে সহযোগিতা পায়, তাহ’লে এতে তাদের হারাম উৎসব প্রতিষ্ঠায় সহযোগিতা করা হবে (ইকতিযাউছ ছিরাতিল মুস্তাকীম ২/১৫)। তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে তাদের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা হয়, সে উদ্দেশ্যে এমন পণ্য বিক্রি করা বৈধ নয় (মাজমূউল ফাতাওয়া ২৫/৩২৯)।

প্রশ্নকারী : শাকিল আহমেদ, দেলদুয়ার, টাঙ্গাইল।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : এনটিভির প্রশ্নোত্তরে বলা হয়েছে মাসিক অবস্থায় মেয়েরা মুখস্থ কুরআন তেলাওয়াত করতে পারবে না। তবে দো‘আ-দরূদ পড়তে পারবে। উক্ত ফায়ছালা কি সঠিক হয়েছে?
প্রশ্ন (১৯/৯৯) : কাপড়ে বীর্য লাগার পর তা শুকিয়ে গেলে তা পরে ছালাত আদায় করা যাবে কি? এছাড়া কোন স্থানে তা লেগে থাকলে তার উপর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, মদীনায় সাত ফক্বীহ ছিলেন তাঁদের নাম কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘আহ’লেহাদীছ’ নাম দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করা যাবে কি? এর উপকারিতা কী?
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৮/৫৮) : জনৈক ইমাম রুকূ ও সিজদায় দীর্ঘ সময় থাকেন। এতে দিন দিন মুছল্লী কমে যাচ্ছে। ইমামকে বলা হ’লে তিনি বলেন, ছাহাবীদের রুকূ-সিজদা এমন ছিল যে তাদের পিঠে পাখি বসত। এক্ষণে সাধারণ মুছল্লীদের করণীয় কি? - -ফয়ছাল আহমাদ, নাটোর।
প্রশ্ন (১১/২১১) : মুসলিম বা অমুসলিম দেশের সরকার শরী‘আত বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকলে তার বিরুদ্ধে সে দেশের মুসলিম নাগরিক বা প্রবাসীদের করণীয় কি? - -আবুল কালাম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩১/১৯১) : জনৈক ব্যক্তি বলেন, ছোট বাচ্চাদের কপালে টিপ দিলে মানুষের বদ নযর থেকে তারা রক্ষা পায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৭/৩৮৭) : কুরআন তেলাওয়াত শেষে ‘ছাদাক্বাল্লাহুল আযীম’ বলার ব্যাপারে শরী‘আতের বিধান কি? - জি এম সফেদ আলী, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন (২০/২২০) : শরী‘আতে সুরমা ব্যবহারের ব্যাপারে কোন নির্দেশনা আছে কি? এর উপকারিতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/২৫৫) : তওবা-ইস্তেগফার করার ফযীলত এবং এর পদ্ধতি জানতে চাই?
আরও
আরও
.