উত্তর : ইমামের এমন আমল মোটেই সুন্নাত সম্মত নয়। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ ইমামতি করবে, তখন ছালাত সংক্ষিপ্ত করবে। কেননা তাদের মধ্যে শিশু, বৃদ্ধ, দুর্বল ও রোগী ব্যক্তি থাকে। আর যখন একাকী ছালাত আদায় করবে তখন যেভাবে মন চায় তা আদায় করবে’ (মুসলিম হা/৪৬৭; মিশকাত হা/১১৩৪)। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, হে লোক সকল! তোমাদের মধ্যে কেউ কেউ বিতৃষ্ণার উদ্রেককারী রয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ লোকদেরকে নিয়ে ছালাত আদায় করবে, সে যেন সংক্ষিপ্ত করে (বুখারী হা/৭০৪; মুসলিম হা/৪৬৬; মিশকাত হা/১১৩২)। মু‘আয বিন জাবাল (রাঃ) ছালাতে দীর্ঘ তেলাওয়াত করলে রাসূল (ছাঃ) তাকে ‘ফিৎনাকারী’ বলে ধমক দেন এবং ছালাত সংক্ষিপ্ত করতে বলেন (বুখারী হা/৭০৫; মুসলিম হা/৪৬৫; মিশকাত হা/৮৩৩)।

রুকূ অবস্থায় ছাহাবীগণের পিঠে পাখি বসে থাকত মর্মে হযরত আব্দুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ)-এর আমলটি তাঁর ব্যক্তিগত আমল ছিল (ইমাম আহমাদ, আয-যুহ্দ হা/৭৩৫)। একাকী ছালাত আদায় করলে যে কেউ ইচ্ছামত ছালাত দীর্ঘায়িত করতে পারে। রাসূল (ছাঃ) রুকূর সময় তার পিঠকে এমনভাবে সমান্তরাল করতেন যে, তাতে পানি ঢেলে দিলে তা গড়িয়ে পড়ত না (আহমাদ হা/৯৯৭; ছহীহাহ হা/৩৩৩১)। এর অর্থ এই নয় যে, এটি রুকূ দীর্ঘায়িত করার কারণে ছিল। বরং পিঠ সোজা করার কারণে ছিল (আহমাদ হা/৯৯৭; ছহীহাহ হা/৩৩৩১)। অতএব ইমামকে সুন্নাত অনুযায়ী আমল করা কর্তব্য।






প্রশ্ন (৫/২৪৫) : জনৈক বক্তা বলেন, সাতদিন দুধপান করলে শিশু দুধ সন্তান হিসাবে গণ্য হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৭) : ইজতিহাদী মাসআলার ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিশুদ্ধ আক্বীদা ও আমল সম্পন্ন আলেমের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন ব্যক্তি সূদে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছে না। এক্ষণে তার কোন আত্মীয় বা ছেলেমেয়ে যদি উক্ত ঋণ পরিশোধ করে দেয় তবে ঋণ শোধকারী না ঋণ গ্রহণকারী ব্যক্তি গুনাহগার হবে?
প্রশ্ন (২৯/৩০৯) : সরকারী চাকুরীতে যা পাই তাতে চলতে অনেক কষ্ট হয়। অফিস টাইমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অফিসের পিসি, প্রিন্টার, কাগজ, বিদ্যুৎ ব্যবহার করে বাড়তি ইনকাম করা জায়েয হবে কি? জায়েয হ’লে অফিসের অতিরিক্ত খরচগুলো হিসাবে করে অফিসে জমা দিতে হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : চাচা-চাচী, ভাই-ভাবী মিলে যৌথ পরিবার। এক্ষণে পর্দার বিধান কিভাবে মেনে চলতে হবে?
প্রশ্ন (৩৬/২৭৬) : রামাযান মাসে অনেক স্থানে মাদ্রাসার ছাত্রদের নিয়ে মৃত মাতাপিতার মাগফিরাতের জন্য কুরআন খতম করানো হয়। এটা জায়েয কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়? - -ইহসানুল হক, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৯/১৬৯) : হরতাল, ধর্মঘট, অবরোধ ইসলামের দৃষ্টিতে বৈধ কি? কিছু ইসলামী সংগঠন বলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরূপ জিহাদ ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। এক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/৩২) : হিন্দু ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ... পাঠ করা ও তার লাশ দেখতে যাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : সৌন্দর্যের জন্য পুরুষদের হাতে বা নখে মেহেদী মাখা জায়েয কি? - -হাবীবুর রহমান, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (১০/৩৭০) : আত্মীয়-স্বজনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
আরও
আরও
.