উত্তর : তাঁরা সকলেই তৎকালীন সময়ের সর্বাপেক্ষা শরী‘আত অভিজ্ঞ, জ্ঞানী এবং উচ্চ মর্যাদার অধিকারী তাবেঈ ছিলেন। তারা হ’লেন (১) উরওয়া ইবনুয যুবায়ের (২২-৯৩ হিঃ) (২) সা‘ঈদ ইবনুল মুসাইয়িব (১৫-৯৪ হিঃ) (৩) কাসেম ইবনু মুহাম্মাদ ইবনু আবুবকর (মৃঃ ১০৭ হিঃ) (৪) খারেজাহ্ ইবনু যায়েদ ইবনু ছাবেত (২৯-৯৯ হিঃ) (৫) ওবায়দুল্লাহ্ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবাহ্ ইবনু মাসঊদ আল-হুযালী (মৃঃ ৯৮ হিঃ) (৬) আবুবকর ইবনু আব্দুর রহমান ইবনু হারেছ ইবনু হিশাম ইবনুল মুগীরাহ্ (মৃঃ ৯৪ হিঃ) (৭) সুলায়মান ইবনু ইয়াসার (৩৪-১০৭ হিঃ)। কারো কারো মৃত্যু তারিখে মতভেদ রয়েছে (ছয় নম্বরে উল্লেখিত ব্যক্তিকে নির্ধারণের ক্ষেত্রে মতভেদ রয়েছে) (সিয়ারু আ‘লামিন নুবালা ৪/৪৩৮, ৭/৪৭১; শাযারাতুয যাহাব ১/১০৮; তাদরীবুর রাবী ২/২৪০)।

ছাহাবীগণের পরে মদীনাতে একই সময়ে ফৎওয়া প্রদানের ক্ষেত্রে এ সাতজনই পরিচিতি লাভ করেছিলেন। এ কারণে তাঁদের ‘ফুক্বাহাউস সাব‘আহ্’ নামকরণ করা হয় (ওয়াফায়াতুল আ‘ইয়ান ১/২৮৩)। আবার কেউ কেউ বলেছেন যে, ওমর ইবনু আব্দুল আযীয মদীনার গভর্নর হিসাবে নিয়োগ লাভ করার পর তাদেরকে বিভিন্ন উদ্ভূত সমস্যা সমাধানের জন্য পরামর্শদাতা এবং মুফতী হিসাবে মনোনীত করেছিলেন। এ থেকেই তাঁরা বিশিষ্ট সাত ফক্বীহ হিসাবে পরিচিতি লাভ করেন।






প্রশ্ন (২৩/২৬৩) : তাহাজ্জুদের ছালাত অনিয়মিতভাবে আদায় করা যাবে কি? - -তাসনীমুল হক প্রধান, বগুড়া।
প্রশ্ন (৩১/৭১) : কুমিল্লার মুরাদনগরে আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি পিলার নির্মাণ করা হয়েছে। এভাবে আল্লাহর নাম লেখা জায়েয হবে কি? - -শহীদুযযামান, রাজশাহী কলেজ, রাজশাহী।
প্রশ্ন (২/৪২) : খালা কি মায়ের স্থলাভিষিক্ত? খালার সাথে সম্পর্ক বজায় রাখার মর্যাদা ও গুরুত্ব জানতে চাই। - -রাফীয়া তাসনীম, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৭/৩১৭) : স্বামী মৃত্যুর আগে স্ত্রীকে তার এক বোনের বাড়িতে যেতে নিষেধ করেছেন। সম্ভবত ঐ বোনের স্বামীর আচরণের কারণে। এখন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বোনের বাড়িতে যেতে পারবেন?
প্রশ্ন (৮/৮): পিল খেয়ে হায়েয বন্ধ করে ছিয়াম পালন করা জায়েয কি? হায়েয অবস্থায় ওয়ায মাহফিলে যাওয়া অথবা মাইয়েতকে দেখা যাবে কি? পুরুষ-মহিলা উভয়কেই কি নাভীর নীচের ও বগলের লোম কেটে ফেলতে হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/১৮৫) : হজ্জের খরচ বহন করার মত মূল্যমানের জমি থাকা সত্তেব্ও যদি কেউ হজ্জ পালন না করে মারা যান, তাহ’লে তিনি গোনাহগার হবেন কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : আরবী পড়তে না পারার কারণে বাংলায় উচ্চারণ করে কুরআন তেলাওয়াত করলে ছওয়াব পাওয়া যাবে কি? কুরআন মুখস্থ তেলাওয়াত করলে ছওয়াবের কোন কম-বেশী হবে কি? উত্তর : আরবী পড়ে কুরআন শিক্ষা করে কুরআন তেলাওয়াত করতে হবে (বুখারী, মিশকাত হা/২১০৯)। কুরআন শিক্ষা করার জন্য অক্ষরগুলি উচ্চারণ ও শব্দ বুঝার জন্য বাংলা উচ্চারণের সাহায্য নেওয়া যেতে পারে। কুরআন পড়ার জন্য চেষ্টা করলে দ্বিগুণ নেকী রয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২১১২)। কুরআন শিক্ষা করার চেষ্টা না করে শুধু বাংলা বা অন্য কোন ভাষায় উচ্চারণ করে পড়া উচিত নয়। কারণ এভাবে পড়লে কুরআন শিক্ষা করার গুরুত্ব ও ফযীলত থাকবে না। এছাড়াও উচ্চারণ সঠিক না হওয়ার কারণে অর্থের মধ্যে গোলমাল হয়ে যাবে। পবিত্র কুরআন মুখস্থ তেলাওয়াত করলে ছওয়াবে কোন কম-বেশী হবে না (ছহীহ তিরমিযী হা/২৯১০)। কারণ এতে দেখে আর মুখস্থ পড়ার মধ্যে কোন পার্থক্য করা হয়নি।
প্রশ্ন (১৮/২৫৮) : আমি যে এলাকায় ব্যবসা করি, সেখানকার মানুষ কুকুর ও শূকর কেটে খায়। এমনকি আমি যে বাসায় থাকি তারাও খায়। তারা যে টিউবওয়েল-বাথরুম ব্যবহার করে আমিও সেগুলি ব্যবহার করি। এমনকি যখন ব্যবসা করি তখন তারা রক্ত মাখা হাতেই টাকা বের করে দেয়। এখন আমার প্রশ্ন, এরূপ পরিবেশে ব্যবসা করা জায়েয হবে কি? - -সোহেল রানা, ধুলিয়ান, ভারত।
প্রশ্ন (১/৩২১) : আমাদের এলাকার সার, ডিজেল ও মুদির দোকানদাররা বাকী বিক্রয়ের ক্ষেত্রে ২০% জোরপূর্বক লাভ নিয়ে থাকে। এটা কি বৈধ হবে?
প্রশ্ন (২৩/৪২৩) : এ বছর যারা হজ্জের নিয়ত করেছিলেন, হজ্জ স্থগিত হওয়ার কারণে তাদেরকে কি আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করা যরূরী, না যেকোন সময় করলেই হবে? যদি কেউ আগামী বছর হজ্জের নিয়তের পর হজ্জের পূর্বেই মারা যান, তবে কি তিনি হজ্জের ছওয়াব পাবেন?
প্রশ্ন (১৭/৩৭৭) : একাধিক পোষাকের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা কি? যেমন একেক দিন একেক বোরক্বা পরিধান করা যাবে কি? এটা কি অপচয়ের মধ্যে গণ্য হবে?
প্রশ্ন (৫/১৬৫): গায়েবানা জানাযা কখন কিভাবে আদায় করতে হয়। বিভিন্ন স্থানে গায়েবানা জানাযা জায়েয হবে কি?
আরও
আরও
.