চীনা বিজ্ঞানীরা তিনটি ‘সুপার কাউ’ ক্লোন করেছেন, যা অস্বাভাবিকভাবে উচ্চ পরিমাণে দুধ দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এসব গাভীর প্রতিটি সারাজীবনে ১ লাখ লিটার এবং বছরে প্রায় ১৮ হাযার লিটার দুধ দিতে সক্ষম হবে। সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার নামক একটি নির্বাচনী প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত সম্ভাব্য অগ্রগতি চীনে দুধের উৎপাদন বাড়াবে বলে আশা করা হচ্ছে। গবেষক দলের প্রধান এবং নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটির ভেটেরিনারি সায়েন্সের অধ্যাপক ইয়াপিং বলেছেন, তার দল চীনে গার্হস্থ্য দুধ উৎপাদন বাড়াতে ‘সুপার কাউ’-এর উৎপাদন করেছে। গরুর কান থেকে সংগৃহীত টিস্যু ১২০টি ক্লোন করা ভ্রূণের প্রাথমিক ব্যাচ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৪২ শতাংশ সফলভাবে সারোগেসির মাধ্যমে গর্ভধারণ করেছে। তিনি বলেন, ‘আমরা দুই থেকে তিন বছরের মধ্যে ১ হাযারেরও বেশী ‘সুপার কাউ’-এর একটি পাল তৈরি করার পরিকল্পনা করছি’।

উল্লেখ্য, দুধের উৎপাদন বৃদ্ধির সাথে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী হয়ে উঠেছে। তবুও দেশটি তার গার্হস্থ্য দুধের চাহিদার কমপক্ষে ৩০ শতাংশ মেটাতে ইউরোপের উপর অনেক বেশী নির্ভরশীল।






স্বদেশ-বিদেশ
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
দেশের অর্ধেকের বেশী কৃষকের বছরে আয় ৩৪ হাযার টাকারও কম
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হ’লে যে ক্ষতি
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
চোখে মাইক্রো চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
মানবতার অনন্য নযীর!
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
ইচ্ছাকৃত দুর্ঘটনার শাস্তি মৃত্যুদন্ড
আরও
আরও
.