পবিত্র কুরআন মাজীদে হাত নিয়ে যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নিম্নকক্ষের (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসাবে শপথ নিলেন রাশীদা তালিব ও ইলহান ওমর। ৩রা জানুয়ারী বৃহস্পতিবার এই শপথের মাধ্যমে তারা হ’লেন মার্কিন ৪৩৫ সদস্যের মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের প্রথম মুসলিম নারী সদস্য। ডেমোক্রাট দলের পক্ষে মিশিগান থেকে নির্বাচিত ফিলিস্তীনী বংশোদ্ভূত রাশীদা তালিব (৪২) ফিলিস্তীনের ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে যোগ দেন। তিনি পবিত্র কুরআনের ১৭৩৪ সালের ইংরেজী অনুবাদ নিয়ে শপথ বাক্য পাঠ করেন। এই অনুবাদটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের সংগ্রহে ছিল। মিনেসোটা থেকে নির্বাচিত সোমালী বংশোদ্ভূত ইলহান ওমর (৩৭) তার দাদার ব্যবহৃত পবিত্র কুরআন নিয়ে শপথ নেন। এই দাদাই তাকে লালন-পালন করে বড় করেন। উল্লেখ্য, হাউস চেম্বারে হিজাব পরে আসা প্রথম মুসলিম নারী ইলহান ওমর, যেখানে কোন ধরনের হ্যাট বা হেড স্কার্ফের উপর নিষেধাজ্ঞা ছিল।







চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ মাসে প্রায় ৬০ হাযার মানুষের মৃত্যু!
পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা
অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর
আওয়ামী সরকারের ১৫ বছরে ঋণ সাড়ে ১৫ লাখ কোটি; বিদেশে পাচার ১৮ লাখ কোটি টাকা
নরেন্দ্র মোদির ঢাকা সফর : নেপাল-ভূটান যেতে বাংলাদেশ চায় ভারতের জমি ও রেলপথ
রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় মালিকের কারাদন্ড ভারতে
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
২০১৫ সালে ২৩ হাযার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
সোভিয়েত ইউনিয়নের মতো ধসে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও গ্রেটার তিপ্রাল্যান্ড রাজ্যের দাবী
ইসলামে ফিরতে মিডিয়া ছাড়লেন অভিনেত্রী অ্যানি খান : জানালেন কিছু উপলব্ধি
আরও
আরও
.