প্রজনন বাড়াতে পরামর্শ দিচ্ছেন হিন্দু নেতারা

‘পিও রিসার্চ সেন্টার’ নামে একটি গবেষণা সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বেশী মুসলিম নাগরিকের দেশ হিসাবে ইন্দোনেশিয়াকে টপকে যাবে ভারত। ধর্মীয় মাপকাঠির ভিত্তিতে চালানো সমীক্ষায় ধরা পড়েছে যে, গোটা পৃথিবীর সামগ্রিক জনসংখ্যার তুলনায় সংখ্যায় দ্রুত বাড়বে মুসলিমরা। ২০৫০ সাল নাগাদ হিন্দুরা সংখ্যায় তৃতীয় বৃহৎ জনগোষ্ঠী হয়ে উঠবে বলেও সমীক্ষাটিতে  জানানো হয়েছে।

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটির হিন্দু নেতারা। বিশ্ব হিনদু পরিষদ (ভিএইচপি) নেতা চম্পত রাই বলেছেন, হিন্দুদের বেশী বেশী সন্তান জন্ম দিতে হবে। নইলে ভারত মুসলিমদের দখলে চলে যাবে।

আর বিজেপি নেতা গিরিরাজ সিংয়েরও একই পরামর্শ। তার মতে, আরো সন্তানের জন্ম দেয়া উচিত হিন্দুদের। তিনি বলেন, বর্তমানে এ দেশে ৭৬ শতাংশ হিন্দু রয়েছে। মুসলিম রয়েছে ২৪ শতাংশ। অথচ দেশ ভাগের সময় ভারতবর্ষে ৯০ শতাংশ হিন্দু ছিল। আর মুসলিম ছিল ১০ শতাংশ। কিন্তু এখন মুসলিমদের সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৪ শতাংশ। পাশাপাশি পাকিস্তানে দিনের পর দিন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, আগে পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু ছিল। কিন্তু সেই সংখ্যা এখন কমে এক শতাংশে পৌঁছেছে বলে দাবী করেন তিনি।

[সংখ্যা বেশী হ’লেই বিজয়ী হওয়া যাবে না। যে দেশের ৪০ হাযার সৈন্য পাকিস্তানের সাথে যুদ্ধের ভয়ে এ বছর এক সাথে ছুটি নেয়, সে দেশে জনসংখ্যা বৃদ্ধিতে কোন লাভ নেই। অতএব ইসলাম কবুল করুন এবং আল্লাহর উপর ভরসা রেখে সৎসাহসী হৌন! (স.স.)]






আমলারা জনপ্রতিনিধিদের গলায় রশি বেঁধে ঘোরান এবং ৯ সেকেন্ডের কাজে ৯০ দিন লাগান
স্যাকারিন মেশানো আখের রসে সয়লাব
ধানের নাম ‘ফাতেমা’, ফলন বিঘায় ৫০ মণ!
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
গাছ থেকে সারাক্ষণ বৃষ্টি ঝরছে
৯ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী!
‘কালু কসাই’-এর মানবতা (৫৮০ টাকায় গরুর গোশত বিক্রি)
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেক লিমিটেডের
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখের বেশী
হাঁস-মুরগি উল্টো করে বেঁধে নিয়ে যাওয়া দন্ডনীয় অপরাধ
আরও
আরও
.