নিজেদের সঞ্চয়ের টাকা বিনিয়োগ করে পথে বসেছে হাযারো পরিবার। সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলোর কান্নাই শেষ সম্বলে পরিণত হয়েছে। ‘আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’ (আইসিএল) আমানত ও ডিপোজিট স্কিম প্রকল্পে বিনিয়োগ করা কুমিল্লার কয়েক হাযার পরিবার টাকা ফেরত এবং আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও মূল উদ্যোক্তা শফীকুর রহমানের গ্রেফতারের দাবীতে আবারো রাস্তায় নেমেছে। গত ৩০শে জুলাই সোমবার সকালে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল শেষে কান্দিরপাড়ে বিনিয়োগকারীরা মানববন্ধন করে। এসময় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সাল থেকে কুমিল্লা শহরের কান্দিরপাড়, পদুয়ারবাজার এলাকাসহ চৌদ্দগ্রামে ৬টি শাখা অফিস খুলে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে প্রায় এক লাখ গ্রাহকের কাছ থেকে হজ্জ আমানত, ডিপিএস, মাসিক মুনাফা, দ্বিগুণ বৃদ্ধি আমানত, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায়িক, দেনমোহর আমানত এবং লাখপতি ও কোটিপতি ডিপোজিট স্কিম প্রকল্পের নামে অর্থ সংগ্রহ শুরু করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এতে করে কুমিল্লার গ্রাহকরা হতাশ হয়ে পড়েন। আইসিএল প্রধান শফীকুর রহমান হাযারো পরিবারকে নিঃস্ব করে পথে বসিয়েছে। গত ৫ বছরেও গ্রাহকরা বিনিয়োগকৃত টাকা ফেরত পায়নি।






ধর্ষণকারীর একমাত্র ওষুধ গুলি করে মেরে ফেলা
ইউরোপে কাঠের তৈরি প্রথম দৃষ্টিনন্দন মসজিদ
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি জটিলতা এড়ানো সম্ভব
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
স্পেনের পর জার্মানী ও নেদারল্যান্ডসের মসজিদে মসজিদে আযান!
অযোধ্যায় তৈরি হ’তে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ
শতবর্ষী নারী কাউন্সিলর নির্বাচিত
এখনই সতর্ক না হলে ২১০০ সালে ভিনগ্রহে পরিণত হবে পৃথিবী
মুগ্ধতা ছড়াচ্ছে বদলে যাওয়া বাঁশবাড়ি কলোনি
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
জন্মহার না বাড়লে হারিয়ে যাবে জাপান!
দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে
আরও
আরও
.