করোনা মহামারির কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক সমস্যা ভয়াবহভাবে বেড়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন কারণে ১৫১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সম্প্রতি অাঁচল ফাউন্ডেশনের চালানো এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

আত্মহত্যার কারণ হিসাবে পড়াশোনার চাপ, বেকার সমস্যা, বৈবাহিক সমস্যা, প্রেমে ব্যর্থ, মানসিক নির্যাতন, পারিবারিক সমস্যা, অবসাদ ও বিষণ্ণতাকেই প্রধানত চিহ্নিত করা হয়েছে। জরিপের তথ্য মতে, ২০২০ সালের ১৭ই মার্চ হ’তে ২০২১ সালের ৪ঠা জুন পর্যন্ত দেশে ১৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৭৩ জন স্কুল শিক্ষার্থী, ৪২ জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থী, ২৭ জন কলেজ শিক্ষার্থী ও ২৯ জন মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। তাদের অধিকাংশের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে। যদিও এ সংখ্যা ২০১৮ সালে ১১ জন এবং ২০১৭ সালে ১৯ জন ছিল।






টাঙ্গাইলে কলার বিপ্লব : এক পরিবারের সাফল্য ও অনুপ্রেরণার গল্প
৫৮ বছরের অসুস্থ ছেলের সেবা করে চলেছেন ৯০ বছরের মা!
স্বদেশ-বিদেশ
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
অযোধ্যায় তৈরি হ’তে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ
চীনে দুর্নীতির কারণে ৩ লাখ কর্মকর্তার সাজা
তালেবানের হাতে ৮৫ হাযার কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে সুখ কমছে
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
প্রতি বছর দেশে কোটি টনেরও বেশী খাবার অপচয় হয়!
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্রদের কৃতিত্ব
আরও
আরও
.