সাধারণত রাস্তায় মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইনের ব্যত্যয় ঘটলে মামলা ও জরিমানার মুখোমুখি হতে হয়। তবে গত ২৪শে এপ্রিল শুক্রবার রাজধানীর মগবাজার এলাকায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। সেদিন এক ব্যক্তি তার শিশুকে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন। দায়িত্বরত পুলিশ সদস্য রাজিব তাকে থামিয়ে প্রচলিত আইন অনুযায়ী দুই হাযার টাকা জরিমানা করার সুযোগ থাকলেও তা না করে বরং মানবিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ঐ ব্যক্তিকে জরিমানার টাকা দিয়ে পাশের দোকান থেকে শিশুর নিরাপত্তার জন্য একটি মানসম্মত হেলমেট কিনে আনতে বলেন। পুলিশের এমন দায়িত্বশীল ও জনবান্ধব উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেবল আইন প্রয়োগ নয় বরং জীবনের নিরাপত্তাকে এভাবে গুরুত্ব দিলে সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে ইতিবাচক সচেতনতা বৃদ্ধি পাবে।







ভারতে ৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু এবং সেখানে একজন মুসলিমের চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত
ছালাতের সময় ফাঁকা হয়ে যায় দিনাজপুর চিরির বন্দরের ‘শান্তির বাজার’
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
সাহায্যের আড়ালে খ্রিষ্টান বানানো হচ্ছে রোহিঙ্গাদের
৪০ হাযার টাকা আত্মসাতের মামলা শেষ হ’তে ৪০ বছর
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
দেশের ৮০ শতাংশ তরুণ ভোটারের অপসন্দ রাজনীতি
পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলা ভাষা
ভারত আমাদের শত্রু বুঝতে পারাই প্রধানমন্ত্রীর ভারত সফরের বড় অর্জন - -নূরুল কবীর
মর্মস্পর্শী ঘটনার জন্ম দিল ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতক শিশুপুত্র
আরও
আরও
.