বাংলাদেশের মানুষ ভারতে যাওয়ার বদলে প্রয়োজনে ভূমধ্যসাগর সাতরে পাড়ি দিয়ে ইতালিতে যাবে। গত ২০শে নভেম্বর দিল্লীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাই কমিশনার সৈয়দ মোয়াযযম আলী। ভারতে অবৈধ বাংলাদেশী ‘অনুপ্রবেশ’ নিয়ে তিনি বলেন, ‘অনুপ্রবেশের রাজনীতি’র কারণেই ভারতে অবৈধ অভিবাসনের বিষয়টি এতটা আলোচনায় এসেছে। তার মতে, রাজনীতিকরা নিজেদের স্বার্থে একে ব্যবহার করছেন।

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেখিয়ে হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশীদের জন্য ভারতে ‘পুল ফ্যাক্টর’ (আকৃষ্ট করার মতো উপাদান) অত বেশী কাজ করে না। কেননা, দুই দেশের মাথাপিছু আয়ে তেমন কোনো পার্থক্য নেই। আর উত্তর-পূর্ব ভারতে মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। এছাড়া তিস্তা ইস্যু নিয়ে তিনি বলেন, ‘অভিন্ন সম্পদের ভাগাভাগির ক্ষেত্রে প্রতিবন্ধকতাই দুই দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ’। তিস্তা ইস্যু সমাধান হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নাটকীয় পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।






স্বদেশ-বিদেশ
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
সবচেয়ে উষ্ণ এপ্রিল দেখল বিশ্ব : এবার অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কা
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, কমছে হিন্দুদের
কলকাতা হাইকোর্টে ‘মাই লর্ড’ সম্বোধন বাতিল
‘লিভিং ঈগল’ সাইফুল আজমের বিদায়
তিন বছরের শিশুর কুরআন হিফয
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
বাড়ছে বিবাহ বিচ্ছেদ : সংসদীয় কমিটির উদ্বেগ ও সুফারিশ
আরও
আরও
.