রাজশাহীর অচিনতলা আহলেহাদীছ জামে মসজিদ-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সেক্রেটারি হোমিও ডাঃ মোঃ মোবারক হোসেন (৬২) গত ৩১শে মার্চ মঙ্গলবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

পরদিন সকাল ৭-টায় বহরমপুর মোড় সংলগ্ন ঈদগাহ ময়দানে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। অতঃপর সকাল ৭-টা ৪৫ মিনিটে নওদাপাড়া কেন্দ্রীয় মারকাযে তার ২য় জানাযা অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর বেলা ১১-টায় তার গ্রামের বাড়ী তানোর উপযেলার পারিশো গ্রামের ঈদগাহ ময়দানে তার ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন তার ছেলের শ্বশুর ‘আন্দোলন’-এর সাতক্ষীরা যেলার পাটকেলঘাটা উপযেলার সাবেক দায়িত্বশীল জনাব মুহাম্মাদ খায়রুল আনাম। অতঃপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি ‘আন্দোলন’-এর শুভাকাংখী ছিলেন এবং মাসিক আত-তাহরীকে তার ৫টি কবিতা বের হয়েছে।







আল-‘আওন
একুশে বই মেলায় স্টল উদ্বোধন
ইসলামের দেয়া সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী অনুসরণ করুন - -আমীরে জামা‘আত
‘আত-তাহরীক অনলাইন টিভি’র দ্বি-বার্ষিক রিপোর্ট
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
মাসিক ইজতেমা (২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী; ৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর)
সুধী সমাবেশ
আরও
আরও
.