জামদই, মান্দা, নওগাঁ ১লা আগষ্ট বুধবার : অদ্য দুপুর ২-টায় নওগাঁ যেলার মান্দা উপযেলা স্বাস্থ্যকমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গনে ‘আল-‘আওন’-এর সদস্য সংগ্রহ ও ব্লাড গ্রুপিং করা হয়। নওগাঁ যেলা ‘আল-‘আওন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ যেলার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান ও যেলা ‘আল-‘আওন’-এর অর্থ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ১৫ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ৩০ জন রক্ত দাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ, ৪ঠা আগষ্ট শনিবার : অদ্য সকাল ১০-টায় নারায়ণগঞ্জ যেলার আড়াইহাযার থানার অন্তর্গত টেকপাড়া পুরিন্দা আহলেহাদীছ জামে মসজিদে আল-‘আওন-এর সদস্য সংগ্রহ ও ব্লাড গ্রুপিং করা হয়। এই ক্যাম্পিংয়ে ৪০ জনের ব্লাড গ্রুপিং ও ৩৬ জন রক্ত দাতা সদস্য তালিকাভুক্ত করা হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যেলা ‘আল-‘আওন’-এর সভাপতি ডাঃ আ.ন.ম. সাইফুল ইসলাম নাঈম ও সাধারণ সম্পাদক আযীযুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ এনামুল্লাহ আল-মুজাহিদ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ রাসেল মিঞা প্রমুখ।






সম্মেলনের অন্যান্য খবর : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
যেলা সম্মেলন \ নরসিংদী (হাদীছ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হৌন!) - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
মাদ্রাসা উদ্বোধন
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন
কেন্দ্রীয় দাঈর সফর (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ছালাতুল খুছূফ আদায়
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
আরও
আরও
.