২২শে জুলাই মঙ্গলবার ধুরইল, মোহনপুর, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর উপযেলাধীন ধুরইল শাহাজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ মুর্তাযা, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সভাপতি আবুল কাসেম ও উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ মুজীবুর রহমান প্রমুখ।

৭ই আগস্ট বৃহস্পতিবার মাস্টারবাড়ী, গাযীপুর : অদ্য বাদ মাগরিব গাযীপুর সদর থানার মাস্টারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুছ ছামাদ, এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা তোফায্যল ও পোড়াবাড়ী আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সাধারণ পরিষদ সদস্য জনাব আবু ইউসুফ।







‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
কেন্দ্রীয় দাঈর সফর
মৃত্যু সংবাদ
সোনামণি
ডাঃ মোঃ মোবারক হোসেন-এর মৃত্যু সংবাদ (রাজশাহী)
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সংগঠন সংবাদ
আরও
আরও
.