দেশের প্রখ্যাত আলেম, ‘মাসিক মদীনা’ সম্পাদক মাওলানা মহিউদ্দীন খান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, তাঁকে হারিয়ে আমরা এক সাহসী মুরববীকে হারালাম। ২০০৫ সালের ২৩শে ফেব্রুয়ারী তৎকালীন চার দলীয় জোট সরকারের কোপানলে পড়ে যখন আমরা কারাগারে নিক্ষিপ্ত হই, তখন তিনি উক্ত জোটের শরীক হওয়া সত্ত্বেও দ্ব্যর্থহীনভাবে আমাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন। তাঁর উদ্যোগেই ২০০৫ সালের মার্চে ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে সিলেট থেকে লংমার্চ কর্মসূচী সম্পাদিত হয়। দেশের প্রাচীনতম ‘মাসিক মদীনা’ ও উর্দূ থেকে অনূদিত ও সংক্ষেপায়িত ‘তাফসীর মা‘আরেফুল ক্বোরআন’ তাঁর অমরস্মৃতি হিসাবে থেকে যাবে। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য ও ধর্মীয় অঙ্গনে একটি বিরাট শূন্যতার সৃষ্টি হ’ল। যা সত্বর পূরণ হওয়ার নয়। ইসলামপন্থী রাজনীতিকগণ হারালেন তাদের এক মহান অভিভাবককে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাঊস নছীব করুন ও তাঁর পরিবারবর্গকে ধৈর্য ধারনের তাওফীক দান করুন- আমীন!

(দৈনিক ইনকিলাব ২৭শে জুন, ২য় পৃঃ ২য় কলামে প্রকাশিত)।







সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
প্রবাসী সংবাদ (তাবলীগী সভা)
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২১-এর ফলাফল)
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
মৃত্যু সংবাদ
২১তম বার্ষিক সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
নতুন বাংলাদেশ গঠনে ইসলাম-ই হোক রাষ্ট্রচেতনা! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
আরও
আরও
.