পঞ্চগড় যেলার সদর, তেঁতুলিয়া ও বোদা উপযেলার বিভিন্ন সীমান্তে কয়েকশ’ একর অমীমাংসিত জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ভারত। সূত্র অনুযায়ী, ২০১৫ সালের ৩১শে আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়িত হয়। এতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল (১৭,১৬০ একর) এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭,১১০ একর) বিনিময় হয়। তবে সীমান্ত এলাকার লোকজনের অভিযোগ, ভারত ঐ বিনিময়ে জমির দিক থেকে লাভবান না হওয়ায়, পরবর্তীতে বিভিন্ন অমীমাংসিত জমি দখল করে নেয়।

যেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্যমতে, তেঁতুলিয়া উপযেলার বাংলাবান্ধা ইউনিয়ন, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন ও বোদা উপযেলার বড়শী ইউনিয়নে বড় অংশের জমি সহ ৬-৭শ’ একর জমি ভারতের দখলে রয়েছে।

সীমান্তবাসীর অভিযোগ, বিগত ১৫ বছর ধরে সরকার ভারতের অনুকূলে নীরব ভূমিকা পালন করেছে। জমি হারালেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। তারা বলছেন, এখন আর বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

[(আমরা সরকারের স্বাধীন ও সাহসী ভূমিকা আশা করি (স.স.)।]







সুনামগঞ্জে সামান্য কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৪ আহত ৪০
সুপার সাইক্লোন আম্ফানে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চল
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
কুরআনের আয়াত দ্যুতি ছড়াচ্ছে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার
হৃদরোগীদের ভরসার জায়গা সরকারী হাসপাতাল হাইপার অ্যাকিউট স্ট্রোক কেয়ার সেন্টার
মরা পদ্মার বুকে চাষাবাদ
স্বদেশ-বিদেশ
ছানিজনিত অন্ধের সংখ্যা বছরে বাড়ছে ১ লাখ ৩০ হাযার
দুদকের সেমিনারে অভিমত (রাজনীতিবিদ ও আমলাদের যোগসাজশে দুর্নীতি)
হাঁস-মুরগি উল্টো করে বেঁধে নিয়ে যাওয়া দন্ডনীয় অপরাধ
৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
আরও
আরও
.