সম্প্রতি প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীদের তালিকা। বিস্ময়কর হ’ল, এই তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের আশিক আহমাদ। ৩৮ বছর বয়সী এই যুবক ২৫তম অবস্থানে রয়েছেন। তিনি ‘ডেপুটি’ নামক হিসাব রক্ষণাবেক্ষণকারী একটি সফটওয়্যারের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ এক হাযার ২৫০ কোটি টাকার কিছু বেশী।

১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো আশিক প্রথমে ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতেন। পরে তিনি অনুধাবন করেন রোস্টারের ক্ষেত্রে হিসাব রাখা বেশ সমস্যার। এই সমস্যা সমাধানেরই একটি সহজ উপায় খুঁজতে থাকেন আশিক। অতঃপর ২০০৮ সালে গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরী করেন ‘ডেপুটি’ নামের একটি সফটওয়্যার। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সফটওয়্যারটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজের সূচী (রোস্টার) তৈরী, বেতনের হিসাব রাখা এবং সার্বিকভাবে কর্মী ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করে দেয়। বর্তমানে ১ লাখ ৮৪ হাযার প্রতিষ্ঠান            ‘ডেপুটি’ সফটওয়্যার ব্যবহার করছে। এদের মধ্যে নাসা এবং অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ এয়ারলাইনস কান্টাসের নাম উল্লেখযোগ্য।

আশিক বলেন, আমি কখনোই শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কাজ করিনি। কখনো করবোও না। বরং শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সমস্যার সমাধান করা।






সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী
সূর্য ডিম : বিশ্বের সবচেয়ে দামী আমের চাষ হচ্ছে বাংলাদেশে
মাথার চুল বিক্রি করে সন্তানের আহার জোগাড় করলেন যে মা
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন বাংলাদেশী পরিচ্ছন্নতা কর্মী তাহের আলী!
জ্যোতির্বিদ্যায় হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশী তরুণ
ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প হচ্ছে
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
প্রাণঘাতী ‘সুপারবাগ’ থেকে ভয়ঙ্কর মহামারির আশঙ্কা, বাড়ছে আতঙ্ক!
বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইস্রাঈল
পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে : শেখ বশিরউদ্দীন
আরও
আরও
.