কর্তব্যরত অবস্থায় ক্ষুধার্ত শিশুকে বুকের দুধ খাইয়ে শান্ত করে মানবিকতার নতুন নযীর সৃষ্টি করেছেন আর্জেন্টিনার এক নারী পুলিশ অফিসার। বিষয়টি জানতে পেরে ঐ পুলিশকর্মীর পদোন্নতির সিদ্ধান্তও নিয়েছে আর্জেন্টিনা পুলিশ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি শিশু হাসপাতালের সামনে নিয়ম মাফিক টহল দিচ্ছিলেন পুলিশ অফিসার সেলেস্তে জ্যাকেলিন আয়ালা। মারিয়া লুডোভিকা নামের এই হাসপাতালটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনিই। টহল দেয়ার সময়ই তার নযরে আসে অপুষ্টিতে ভোগা একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ক্ষুধার জ্বালায় শিশুটি ভীষণ চিৎকার করছে। বাচ্চাটি মুখে বুড়ো আঙুল চুষছে দেখেই সেলেস্তে জ্যাকেলিন বুঝতে পারেন শিশুটি ক্ষুধার্ত। তিনি নিজে কিছুদিন আগেই মা হয়েছেন। তাই সহজেই বুঝে যান তাকে কী করতে হবে। হাসপাতালের কর্মীদের অনুমতি নিয়ে ক্ষুধার্ত বাচ্চাটিকে দুধ খাওয়াতে শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয় শিশুটি। এরপর চিকিৎসার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যান কর্মীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলেস্তে জ্যাকেলিনের কীর্তি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। তার ফেসবুক অ্যাকাউন্টে অভিনন্দন, শুভেচ্ছা আর কৃতজ্ঞতার অসংখ্য মেসেজ আসতে থাকে।






ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
পৃথিবীর সবচেয়ে দরিদ্র ৫টি দেশ
সংসদ অধিবেশন নিয়ে টিআইবির রিপোর্ট : প্রশংসার খরচ শতকোটি টাকা
কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে সম্ভাবনার নতুন দ্বীপ
রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে!
অবিবাহিত নারীরা দেশের বোঝা : কানজি
রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
ইসলাম প্রেমে হেরে গেল ইসরায়েলের ১০০ মিলিয়ন ডলার
একজন ডাক্তারের তৎপরতায় বদলে গেল একটি হাসপাতাল
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের মূর্তিটি মূর্তি নয়, ভাস্কর্য - -এ্যাটর্নি জেনারেল
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
রফতানি হচ্ছে পাটখড়ির ছাই
আরও
আরও
.