জাগো রে মুমিন, এল রামাযান, রহমতেরই মাস,
মুছে ফেল তব অন্তর মাঝে যতেক পাপের বাস।
রাখো ছিয়াম বাঁধো কোমর ইবাদতের তরে,
রহমবারি ঝরবে আজি সব ছায়েমের ঘরে।
ক্ষুধা-তৃষ্ণায় দুর্বল কর নফসের শয়তানে,
নিজেকে আজকে দাও সঁপে আল্লাহর বিধানে।
চোখ কান জিহবার ছিয়ামে কর আত্মশুদ্ধি,
তবেই পাবে আধঁার পথে চলার দিশা-বুদ্ধি।
রাতে তারাবীহ আদায় কর সাহারীতে ওঠো জাগি,
দু’হাত তুলে কাঁদো হে মুমিন! মাগফেরাতের লাগি।
যাকাত-ফিৎরা ছাদাকবা বিলাও গরীবের মুছো আঁখি,
ধনী-দরিদ্রের ভেদাভেদ আজ কিছুই রবে না বাকী।
ইফতার দাও ছায়েমের মুখে পেতে অশেষ পুণ্য,
আল্লাহর দয়ায় ভরে যাবে আজ যে হৃদয় ছিল শূন্য।
শবে কবদরের মহিমা খুঁজিয়া কাটাও রজনী জেগে,
হাযার মাসের ছওয়াব এরাতে ঝরে তীব্র বেগে।
জাহান্নামের আগুন হ’তে চাও নিত্য নাজাত,
আল্লাহর প্রেমে বিলীন হয়ে লাভ কর জান্নাত!
-মিছবাহুল হক
গোদাগাড়ী, রাজশাহী।