উত্তর : হ্যাঁ, ইসলামে সমুদ্রের হিংস্র ও তীক্ষ্ণ দাঁতওয়ালা মাছ খাওয়া বৈধ যদি তা বিষাক্ত না হয় বা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। কারণ কুরআনে স্পষ্ট বলা হয়েছে, ‘তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে’ (মায়েদাহ ৫/৯৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘সমুদ্রের পানি পবিত্র, আর তার মৃত প্রাণী হালাল’ (আবুদাউদ হা/৮৩; মিশকাত হা/৪৭৯, সনদ ছহীহ)। বিদ্বানগণ বলেছেন, যে প্রাণী স্বাভাবিকভাবে কেবল সমুদ্রেই বাস করে এবং সমুদ্র ছাড়া অন্য কোথাও টিকে থাকতে পারে না এ ধরনের সামুদ্রিক প্রাণীর মৌলিক হুকুম হ’ল হালাল (ফাতাওয়া আল-লাজনা দায়েমাহ ২২/৩১৩)। এ কারণে চার মাযহাবের সিদ্ধান্ত হ’ল সমুদ্রের প্রাণী মূলত হালাল। যদিও কিছু মৎস প্রজাতি বহির্ভূত সামুদ্রিক প্রাণী রয়েছে (যেমন, দাঁত, নখওয়ালা ও খোলসওয়ালা প্রাণী) যেগুলো নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে, তবুও হিংস্র মাছ যেগুলোকে শরী‘আত আলাদা করে নিষিদ্ধ করেনি সাধারণভাবে বৈধই থাকে। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে যেসব মাছকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা হয়েছে যেমন অধিক মাত্রায় পারদযুক্ত বা স্বভাবগতভাবে বিষাক্ত মাছ, যেমন হাঙর, পিরানহা প্রভৃতি থেকে বিরত থাকাই উত্তম।

প্রশ্নকারী : মুহাম্মাদ সাইফুল, ঢাকা।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৫/২৪৫) : আমি কিছুদিন পূর্বে সপরিবারে ইসলাম গ্রহণ করি। এক্ষণে আমরা কীভাবে তাদের আতিথেয়তা করব? তারা কি আমাদের বাসায় বা আমরা কি তাদের বাসায় অবস্থান করতে পারব?
প্রশ্ন (১০/৫০) : অতিরিক্ত বর্ষার সময় কবর সংরক্ষণের জন্য কবরের উপর পলিথিন বা এই জাতীয় কোন কার্পেট দিয়ে ঢাকা যাবে কি? প্রশ্নকারী : মাহবূব আলম, তেরখাদিয়া, রাজশাহী। উত্তর : বৃষ্টির পানি দ্বারা কবর ভাঙ্গনের সম্ভাবনা থাকলে সাময়িকভাবে কবরের উপর পলিথিন দ্বারা আবৃত রাখা যায়। তবে স্থায়ীভাবে কবরকে সংরক্ষণ করার জন্য কবর পাকা করা যাবে না (ইবনু কুদামাহ, মুগনী ৩/৪৩৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৩১০)। জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) কবরে চুনকাম করতে, এর উপর ঘর বানাতে এবং বসতে নিষেধ করেছেন (তিরমিযী হা/১০৫২; মিশকাত হা/১৭০৯, সনদ ছহীহ)।
প্রশ্ন (৪/২৮৪) :প্যারালাইসিস রোগী কি ডায়াপার পরা অবস্থায় ছালাত আদায় করতে পারবে?
প্রশ্ন (২৫/৩০৫) : হেজাব কাকে বলে? শরীরের কতটুকু ঢেকে রাখলে হেজাবের হুকুম পালন হবে? বর্তমান মুসলিম বিশ্ব হেজাবের জন্য যে আন্দোলন করছে তারা মুখ খোলা রাখে; কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকে, এটা কি হেজাবের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (২২/৩৮২) : ক্বদরের রাত্রিগুলিতে ইবাদত করার নিয়ম কি?
প্রশ্ন (৩/৪৩) : অনেক ব্যক্তি বলেন, রাসূল (ছাঃ) যেহেতু হিজামা করিয়ে দীনার বা দিরহাম না দিয়ে ২ ছা‘ খাদ্য দিয়েছেন, সুতরাং হিজামা করিয়ে খাদ্যই দেওয়া উচিৎ। এক্ষেত্রে তারা হিজামার খাদ্যের পারিশ্রমিককে ছাদাক্বাতুল ফিৎরের সাথে ক্বিয়াস করেছেন। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ ও সালাফদের বক্তব্য কি?
প্রশ্ন (১৮/৩৩৮) : সূরা তওবা ৩১ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩৬/৩৬) : সাত ভাগে কুরবানী দেয়ার পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কেন শরী‘আত সম্মত হবে না- তা ছহীহ হাদীছের আলোকে বিস্তারিতভাবে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/৩১) : গামছা বা অনুরূপ পাতলা কিছু গায়ে দিয়ে ছালাত আদায় করা যাবে কি? - -বুলবুল, কাঠালপাড়া, নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/৬৬) : আমরা জানি যে, জুম‘আর দিন যে ব্যক্তি মসজিদে প্রথমে প্রবেশ করে তাকে উট কুরবানীর ছওয়াব দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হ’ল সময়টা কখন থেকে শুরু হয়?
প্রশ্ন (২৮/৪২৮) : গরু কুরবানীর সাথে বিবাহের ওয়ালীমা বা আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - -ইকবাল হোসাইন, সুরীটোলা, ঢাকা।
প্রশ্ন (৩৮/৭৮): আমরা জানি, ইউসুফ (আঃ) একজন অমুসলিম শাসকের অধীনে অর্থ বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। যেখানে সূদী কারবার এবং অমুসলিম কালচার থাকা স্বাভাবিক। এ দৃষ্টিকোণ থেকে সূদী ব্যাংক বা এনজিওতে চাকরী করা যাবে কি?
আরও
আরও
.