উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না আর কাফেরও মুসলিমের উত্তরাধিকারী হয় না’ (বুখারী হা/৬৭৬৪; মিশকাত হা/৩০৪৩)। তবে কতিপয় ছাহাবীসহ একদল বিদ্বান মনে করেন যে, কাফেররা মুসলমানের উত্তরাধিকারী হ’তে পারবে না। কিন্তু মুসলমানরা কাফের আত্মীয়ের সম্পত্তিতে উত্তরাধিকারী হ’তে পারবে। এদের মধ্যে রয়েছেন, হযরত ওমর, মু‘আয, মু‘আবিয়া (রাঃ) এবং তাবেঈগণের মধ্যে মুহাম্মাদ ইবনু আলী, আলী ইবনুল হুসাইন, সাঈদ ইবনুল মুসাইয়িব, মাসরূক, নাখঈসহ অনেকে। আর আলেমগণের মধ্যে ইবনু তায়মিয়াহসহ একদল বিদ্বান এপক্ষে মত দিয়েছেন। তারা বলেন, হাদীছে কাফের দ্বারা উদ্দেশ্য কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত কাফের। সাধারণ কাফের নয়। অতএব অন্যান্য যিম্মী বা মুসলিম রাষ্ট্রে বসবাসরত কাফেরদের সম্পত্তিতে মুসলমান আত্মীয়রা উত্তরাধিকারী হবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৭/২১০, ৩১/৩৭২, ৩২/৩৬; আল-ঈমান ১৬৭ পৃ.; ইবনু হাজার, ফাৎহুল বারী ১২/৫০; ইবনুল ক্বাইয়িম, আহকামু আহলিয যিম্মাহ ২/৮৫৩)। অতএব কোন অমুসলিম মুসলমান হ’লে সে তার কাফের আত্মীয়দের সম্পত্তিতে উত্তরাধিকারী হ’তে পারবে।

প্রশ্নকারী : মুহাম্মাদ কাওছার আলী, বগুড়া।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (১২/১৭২) : ইয়া নবী বলা যদি বেয়াদবী হিসাবে গণ্য হয়, তবে ইয়া আল্লাহ, ইয়া মালিক বলার ক্ষেত্রেও কি একইভাবে বেয়াদবী হবে?
প্রশ্ন (৩৮/৩৫৯) : প্রায় মসজিদের ইমাম বলে থাকেন, ক্বিয়ামতের দিন মসজিদ ধ্বংস হবে না। মসজিদ প্রত্যেক মুছল্লীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/২৪৪) : বিভিন্ন ইসলামী সম্মেলনে মহিলাদের প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শুনার ব্যবস্থা করা হয়। এভাবে পুরুষদের দেখা মহিলাদের জন্য জায়েয হবে কি? - .
প্রশ্ন (৩৩/১৫৩) : পরিবারে পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়ি বানাতে চাই। কিন্তু পিতা-মাতা রাযী হচ্ছেন না। এক্ষণে আমার আমার করণীয় কি? - -মাসঊদ রানা, ব্রাহ্মণগাঁও, গাযীপুর।
প্রশ্ন (৩৫/৪৭৫) : অনেক পাওনাদার টাকা দিতে না পারলে যাকাত থেকে টাকা কেটে রাখতে অনুরোধ জানায়। তাছাড়া যে টাকা দেয় তার নিয়ত থাকে, যদি কোন পাওনাদার টাকা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরবর্তীতে উক্ত টাকা যাকাত থেকে বাদ দিয়ে দেয়া হবে। এটা জায়েয হবে কি? - -ফরীদুল ইসলাম, বাগাতিপাড়া, নাটোর।
প্রশ্ন (৩২/৩১২) : গ্রামাঞ্চলে অনেক মানুষ টাকা নিয়ে বন্ধকী জমি রাখে। আবার টাকা ফেরত দিয়ে জমি ফিরিয়ে নেয়। এরূপ বন্ধকী জমি নেওয়া কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৪/১১৪) : ছালাতে সূরা ফাতিহা পাঠ করার পর ‘আ‘ঊযুবিল্লাহ’ পাঠ করার কোন স্পষ্ট দলীল আছে কি?
প্রশ্ন (৬/২৮৬) : ছালাতরত অবস্থায় পোষা মুরগী বা বিড়াল জায়নামাযের উপর চলাফেরা করলে ছালাত ছেড়ে দিতে হবে কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (২৭/১৪৭) : কুরআন মাজীদ মুখস্থ পড়ায় এক হাযার এবং দেখে পড়ায় দুই হাযার নেকী হয়। এর সত্যতা আছে কি? - -মহীউদ্দীন, তালা, সাতক্ষীরা।
প্রশ্ন (৮/৩২৮) : আমি একটি ক্রেডিট রেটিং কোম্পানীতে চাকরি করতাম। এখন সেই চাকরি ছেড়ে দিয়েছি। উক্ত চাকরিকালীন উপার্জিত অর্থ থেকে আমি কিছু টাকা ঋণ প্রদান করেছিলাম। পরবর্তীতে জানতে পেরেছি যে, ঐ প্রতিষ্ঠানের চাকরির আয় হালাল ছিল না। এখন সেই টাকা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) কি হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন? তিনি কি ইমাম আহমাদের তাক্বলীদ করতেন?
প্রশ্ন (২৮/৪২৮) : গরু কুরবানীর সাথে বিবাহের ওয়ালীমা বা আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - -ইকবাল হোসাইন, সুরীটোলা, ঢাকা।
আরও
আরও
.