উত্তর : কারু ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা কারু জন্য বৈধ নয়। একত্রে বাজার-ঘাটে কেউ কাউকে বাধা দেন না, অথচ মসজিদে একত্রে ছালাত আদায় করতে গেলে হানাফী ভাইয়েরা আহলেহাদীছ ভাইদের বাধা দিবেন, এটি কখনই সঙ্গত নয়। তবুও যদি তারা আহলেহাদীছদের মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরিবেশ তৈরী করেন, তাহ’লে বাধ্যগত অবস্থায় সাময়িকভাবে কারু অনুমতিক্রমে তার জমিতে জুম‘আ ও অন্যান্য ছালাত আদায় করা যাবে। মনে রাখতে হবে যে, মদীনায় বসবাসকারী মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সকলে মসজিদে নববীতেই ছালাত আদায় করতেন, আলাদা জুম‘আ মসজিদ কায়েম করতেন না। আজও দুই হারামে হানাফী-আহলেহাদীছ সবাই একত্রে ছালাত আদায় করেন। দুই হারামের ইমাম আহলেহাদীছের নিয়ম মতে ছালাত আদায় করেন। হানাফী ভাইয়েরা বিনা দ্বিধায় তাদের ইকতেদা করেন। অথচ দেশে এসে তারা আহলেহাদীছদের হিংসা করেন। এগুলি বন্ধ করা উচিৎ। হানাফী আলেমদেরও কর্তব্য তাদের অনুসারীদের এসব থেকে বিরত রাখা।

ইবনু কুদামা (রহঃ) বলেন, বিনা প্রয়োজনে একাধিক জুম‘আ কায়েম করা জায়েয নয়। মুছল্লীদের জন্য একটি জুম‘আর মসজিদ যথেষ্ট হ’লে দ্বিতীয়টি কায়েম করা জায়েয হবে না, দু’টি যথেষ্ট হ’লে তৃতীয়টি কায়েম করা জায়েয হবে না (মুগনী  ২/২৪৮)। তবে বিরোধীদের যুলুম চূড়ান্ত হ’লে বাধ্যগত অবস্থায় জুম‘আর ফযীলত হাছিল করার উদ্দেশ্যে কোথাও সাময়িকভাবে জুম‘আ কায়েম করা যেতে পারে (বিন বায, মাজমু‘ ফাতাওয়া ১২/৩৭৭)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, দাউদকান্দি, কুমিল্লা।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/৩০১) : অনেক মসজিদে লেখা দেখা যায়, লাল বাতি জ্বললে কেউ সুন্নাতের নিয়ত করবেন না। এভাবে লেখা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৮/১৮৮) : নারী-পুরুষ অবৈধ প্রেমে লিপ্ত থাকা অবস্থায় তাদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (১/১) : হেযবুত তওহীদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -হাফীযুর রহমান, মাদারটেক, ঢাকা।
প্রশ্ন (২৮/১০৮) : কোন মহিলার স্বামী মারা গেলে সে তার ভাসুর বা দেবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : কুরআন পড়ে অন্যের নামে বখশাতে পারে কি?
প্রশ্ন (৩২/১৫২) : বুখারী ৪০২৪ নং হাদীছে উল্লেখ রয়েছে ওছমান (রাঃ)-এর হত্যাকান্ডের পর আর কোন বদরী ছাহাবী জীবিত ছিলেন না। কিন্তু ইতিহাসে প্রমাণিত যে আলী (রাঃ) চতূর্থ খলীফা হিসাবে দায়িত্ব পালন করেন। এর সমাধান কি? - -মাসঊদ রানা, শৈলকুপা, ঝিনাইদহ।
প্রশ্ন (২/১২২) : পিতা-মাতার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে পিতা-মাতার জীবদ্দশায় এক পুত্র সন্তান রেখে মারা যায়। এরপর সেই পুত্র সন্তানও দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। বর্তমানে জীবিত আছে ব্যক্তির দুই মেয়ে ও নাতির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এক্ষণে পিতা-মাতার সম্পত্তিতে দুই মেয়ে ও নাতির ছেলে ও মেয়েরা কতটুকু সম্পদ পাবে?
প্রশ্ন (৩২/১৯২) : ইবরাহীম (আঃ)-এর স্ত্রী হাজেরার পিতৃ পরিচয় জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৫৬): শ্বশুর-শাশুড়ীকে আববা-আম্মা বলে ডাকা যাবে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : জিন ও মানুষের জান কবয করেন মালাকুল মউত। কিন্তু অন্যান্য জীব জন্তুর জান কে কবয করেন?
প্রশ্ন (১/২০১) :শুক্রবারে সূরা কাহফ পাঠের ফযীলত কি? অন্যদিনে সূরাটি পাঠ করলে একই ফযীলত পাওয়া যাবে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : কারণবশতঃ এক মসজিদে ই‘তিকাফ করে অন্য মসজিদে তারাবীহর ছালাতের ইমামতি করা যাবে কি? - -আবুল কালাম আযাদ, মহিমাগঞ্জ, ময়মনসিংহ।
আরও
আরও
.