যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। সংঘাতের কারণে দেশটিতে প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যার মধ্যে ৬০ লাখ মানুষ দিন কাটাচ্ছে অনাহারে। গত ৮ই ডিসেম্বর বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছে।

এক সাক্ষাৎকারে সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, ডব্লিউএফপি আকাশপথে খাবার ফেলা, ডিজিটাল অর্থ স্থানান্তর ও মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে দেশজুড়ে ৫০ লাখ মানুষকে সহায়তা দিচ্ছে। বিশাল চাহিদার তুলনায় যা অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে উত্তর দারফুরের আল-ফাশির ও পশ্চিম কার্দোফানের বাবনুসার মতো সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত অক্টোবরে আল-ফাশির আরএসএফের দখলে গেলেও বাবনুসার দখল নিয়ে সরকারী সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে পরস্পরবিরোধী দাবী ও লড়াই অব্যাহত থাকায় দুর্গম এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন।

[আমরা যুদ্ধের অবসান চাই। আল্লাহ তুমি নেতৃবৃন্দের মধ্যে সুমতি দাও (স.স.)]







আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
স্ট্রোকের রোগীদের জন্য বিজ্ঞানীদের নতুন আবিষ্কার সেন্সর প্যাচ
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের ভয়াবহ তথ্য
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
আবহাওয়ার ঝুঁকিতে দেশের প্রায় দুই কোটি শিশু
পেটে ১১৬ পেরেক
এজেন্সী ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশীরা
বিশ্বে ঘরছাড়া মানুষ ৬ কোটির বেশী
জার্মানীর আচেন ডিস্ট্রিক্ট স্কয়ার এখন ‘মসজিদ চত্বর’
৪ আরব দেশের ভূখন্ডকে অন্তর্ভুক্ত করে দখলদার ইস্রাঈলের মানচিত্র প্রকাশ!
আরও
আরও
.