চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন অস্ত্র বিক্রি বেড়েছে ব্যাপকভাবে। ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে ২৩ হাযার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি দিয়েছে। পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্যমতে- ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউরোপের অধিকাংশ দেশ তাদের চাহিদার ৫০ ভাগের অধিক অস্ত্র আমেরিকা থেকে কিনেছে। আগের পাঁচ বছরের তুলনায় শতকরা ১৯ ভাগ বেশী। এর মধ্যে শুধু জার্মানী একাই তার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের জন্য আমেরিকা থেকে ১০ হাযার কোটি ডলারের অস্ত্র কিনবে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যে ২০ হাযার ১০০ কোটি ডলারের মোট অস্ত্র বিক্রি হয়েছে তার ৩৯% আমেরিকা একাই বিক্রি করেছে। এভাবে দেশটি অস্ত্র বিক্রি খাতে সব দেশের শীর্ষে অবস্থান করছে।

[ধিক এইসব অস্ত্রব্যবসায়ীদের। যারা গণতন্ত্রের নামে দেশে দেশে মানবাধিকারের ফেরি করে বেড়ায় (স.স.)]

 






ভালোবাসায় সাপও প্রাণ দেয়!
পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে : শেখ বশিরউদ্দীন
বাংলাদেশী পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ শর্ত পুনর্বহাল
করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
জন্মহার বাড়াতে জনসংখ্যা মন্ত্রণালয় চালু করল দক্ষিণ কোরিয়া
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
গোশত বিক্রি নিষিদ্ধ করায় বয়স্ক গরু নিয়ে বিপাকে ভারত
নিম্ন আদালতে ৪০ লাখের বেশী মামলা -আইনমন্ত্রী
সকল মহিলার প্রতি হিজাব পরার জন্য অস্ট্রিয়ার প্রেসিডেন্টের আহবান
ধর্মীয় অসহিষ্ণুতার শীর্ষ তালিকায় ভারত
আরও
আরও
.