দেশের বিভিন্ন শহরে সয়লাব ভ্রাম্যমাণ আখের রসের দোকান। মিষ্টি স্বাদের আখের রসে তৃষ্ণা মেটাচ্ছেন মানুষ। কিন্তু এই আখের রসে মেশানো হচ্ছে স্যাকারিন। বর্তমানে বরফ মেশানোর পরিবর্তে রসে মিষ্টির পরিমাণ বৃদ্ধি করতে ঘানিতে ভাঙানো আখের মধ্যে মেশানো হচ্ছে স্যাকারিন।

স্যাকারিন মিশ্রিত আখের রস পান করে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন মানুষ। এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক হুমায়ূন কবীর বলেন, স্যাকারিন একটি মিষ্টিজাতীয় পদার্থ। তবে এতে কোন পুষ্টিকর উপাদান নেই। এটি মানবদেহে মিশে যায় না। গবেষকদের মতে, অতিরিক্ত স্যাকারিন মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিশেষ করে মূত্রথলিসহ বিভিন্ন ক্যান্সার। এছাড়া স্যাকারিন শরীরে ইনসুলিনের প্রভাব ব্যাহত করে। এতে ডায়াবেটিস দেখা দিতে পারে। অতিরিক্ত স্যাকারিন গ্রহণে শরীরে ওযন বৃদ্ধিসহ এলার্জি দেখা দিতে পারে।

[এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করুন (স.স.)]







মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
ছিয়াম রাখায় চীনে গ্রেফতার একশ’
সাজানো হামলার পরিকল্পনা অাঁটতে পারেন ট্রাম্প - -নোয়াম চমস্কি
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
সহস্র ফুট উঁচু মেগা সুনামিতে ধ্বংস হ’তে পারে সমগ্র যুক্তরাষ্ট্র
সরকার ৩৩ ওষুধের দাম কমিয়েছে এবং আরো ২৬০ প্রকার ওষুধের দাম নির্ধারণ করে দিচ্ছে
গভীর রাতে মহাসড়কে চা হাতে পুলিশের অপেক্ষা!
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
স্বদেশ-বিদেশ
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
স্বদেশ-বিদেশ
বিদ্যুৎ খাতে আদানির সাথে চুক্তি : ২৫ বছরে ১২ লাখ কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত
আরও
আরও
.