ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মজুমদার। তার পিতা কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিক্বহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার। এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল তারই বড় ভাই একই মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান। একই সাথে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক অনুষদে প্রথম স্থান অধিকার করেছিল। বর্তমানে সে ঢাবির আইন বিভাগে অধ্যয়নরত। তাদের এই সফলতার ব্যাপারে পিতা ড. যাকারিয়া বলেন, সন্তান সবচেয়ে বড় নে‘মত। তাই পিতা হিসাবে আমি গর্বিত। আল্লাহ পাকের নিকটে এর জন্য শুকরিয়া আদায় করছি এবং দেশবাসীর কাছে তাদের জন্য দো‘আ চাচ্ছি।







দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রান্নাঘর এখন ঢাকায়
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
বরগুনার ১১৭ কেজি ওযনের মিষ্টি কুমড়া বিক্রি হ’ল বরিশালে
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এর মৃত্যু
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
বিজেপি আসামকে মিয়ানমার বানাতে চায় - -মাওলানা আরশাদ মাদানী
আরও
আরও
.