উত্তর : ছালাতে সহো সিজদা অতিরিক্ত কাজ। এটি কেবল ভুল সংশোধনের জন্য দেওয়া জায়েয বা আবশ্যক। কিন্তু কোন ব্যক্তি যদি বিনা কারণে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত বাতিল হয়ে যাবে। কারণ সে ছালাতে এমন কাজ করেছে যা তার জন্য অনুমোদন নেই। কিন্তু কেউ যদি সালামের পরে ইচ্ছাকৃত সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত বাতিল হবে না। কারণ সালামের মাধ্যমে ছালাত শেষ হয়ে গেছে। ইবনু আব্দিল বার্র (রহঃ) বলেন, বিদ্বানগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে, কেউ যদি নিজের ছালাতে ইচ্ছাকৃতভাবে এমন কিছু বাড়িয়ে দেয় যা অনুমোদিত যিকিরের অন্তর্ভুক্ত নয়, তবে তার ছালাত নষ্ট হয়ে যাবে’ (আল-ইস্তিযকার (১/৫২৯)। ইবনু হাযম (রহঃ) বলেন, ‘এ বিষয়ে বিদ্বানগণের ঐকমত্য রয়েছে যে, ‘যদি কেউ ছালাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে এমন কোন সিজদা করে যা আদেশকৃত সিজদা বা তিলাওয়াতের সিজদা নয়, এমনকি সহো সিজদাও নয় তাহ’লে তার ছালাত নষ্ট হয়ে যাবে’ (মারাতিবুল ইজমা‘ পৃষ্ঠা ৩১)। অতএব ছালাতে বিনা কারণে সহো সিজদা দেওয়া যাবে না।

প্রশ্নকারী : ছাদিক মাহমূদ, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৮/৫৮) : ঈদগাহের পশ্চিম পার্শ্বের দেওয়ালে মেহরাব ও মিম্বর এবং চার পাশে প্রাচীর নির্মাণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১/৪০১) : জিন-ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইয়াজুজ, মাজুজ এবং দাজ্জালকে কি নাফরমানী করার জন্য সৃষ্টি করেছেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য দাজ্জালের হাতে জান্নাত-জাহান্নাম দিলেন কেন?
প্রশ্ন (৮/৩২৮) আমাদের এলাকায় কোন ব্যক্তি মারা গেলে তার গোসল দেওয়া স্থানটি পরবর্তী কয়েদিন যাবৎ ঘিরে রাখা হয় এবং সন্ধ্যার পর আগরবাতি জ্বালানো হয়। এগুলি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (১৭/৪১৭) : এক্সিডেন্টে দাঁত পড়ে গেলে কৃত্রিম দাঁত সংযোজনে বাধা আছে কি? - -রাসেল আহমাদ, তানোর, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩৮৩) : আমাদের এলাকার মসজিদের সভাপতি ও ইমাম ছাহেব মু‘আবিয়া (রাঃ)-কে কাফের বলে আখ্যায়িত করেন। উক্ত ইমামের পিছনে ছালাত হবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : তাহিইয়াতুল মসজিদ ছালাত সংক্ষিপ্ত হবে নাকি দীর্ঘ হবে?
প্রশ্ন (১৩/২৫৩) : কৃত্রিম পদ্ধতিতে গাভীর প্রজনন করা যাবে কি? - -শহীদুল ইসলামনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৮/১৮৮) : নারী-পুরুষ অবৈধ প্রেমে লিপ্ত থাকা অবস্থায় তাদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানের অধিকারী হবেন কে?
প্রশ্ন (১/৩২১) : আযান ও এক্বামতের মধ্যে দু’রাক‘আত ছালাত আদায় করা মুস্তাহাব। এক্ষণে এই ছালাত নারীদের জন্যও কি মুস্তাহাব?
প্রশ্ন (১৯/২৫৯) : মসজিদ ছাড়া অন্যত্র একাকী ছালাত আদায়কারী মুছল্লী নিজে তাঁর সামনে সুৎরা রেখে ছালাত আদায় করতে পারবেন কি? মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক এরূপ বানিয়ে রাখা যাবে কি? অন্য কেউ সুৎরা ছাড়া ছালাত শুরু করলে সম্মুখে থাকা কেউ তার সামনে সুৎরা দিয়ে তাকে অতিক্রম করতে পারবে কি?
প্রশ্ন (২৩/৬৩) : জিনদের কেউ মারা গেলে তারাও কি মানুষের মত কবর দেয়? তারা কোথায় বাস করে? তারা কি তাদের রূপ পরিবর্তন করতে পারে?
আরও
আরও
.