উত্তর : হ্যাঁ পাবে। পিতার স্থাবর-অস্থাবর সব সম্পত্তির মালিক হবে তার জীবিত ওয়ারিছগণ। তারা কে কতটুকু পাবে তা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাই এখানে কমবেশী করার কোন সুযোগ নেই (নিসা ৪/৭, ১১-১২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৬/৪৯৫)। উল্লেখ্য যে, কোন কোন এলাকায় এমন ধারণা বিদ্যমান যে, মেয়েরা পিতার বসতবাড়ির অংশীদার হবে না, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে প্রতিটি স্থানে সবাই সমানভাবে ভাগ না নিয়ে আপোষে একে অপরের প্রতি ইহসান করে এবং সমঝোতার ভিত্তিতে বিভিন্ন অংশ বিভিন্ন জন নিতে পারে। অর্থাৎ কেউ বসতভিটা, কেউ মাঠের জমি, কেউ অন্যান্য স্থান থেকে ভাগ করে নিতে পারে, যা তাদের পারস্পরিক সম্পর্ক রক্ষায় অধিক ভূমিকা রাখবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৬/৪৮৬)।

প্রশ্নকারী : শফীকুর রহমান, শাজাহানপুর, বগুড়া।







বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (১/১২১) : আহলে কুরআন কারা? এদের উৎপত্তি কখন থেকে? এরা কাফেরদের অন্তর্ভুক্ত কি? - -হাসান, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৭/৪৭) : জুম‘আর খুৎবা শোনার সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসা যাবে কি? - -রেযওয়ানুর রশীদ, সিডনী, অস্ট্রেলিয়া।
প্রশ্ন (১৮/৩৭৮) : মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এরূপ ধারণায় বহুদিন যাবৎ বিল পরিশোধ না করায় এখন অনেক সূদ জমা হয়ে গেছে। বর্তমানে সূদী অংশ বাদ দিয়ে কেবল মূল বিল পরিশোধ করা হয়। ফলে সূদ দিন দিন বেড়েই চলেছে। এক্ষণে বকেয়া সমুদয় সূদ মসজিদ ফান্ড থেকে দেওয়া যাবে কি? - -শহীদুল ইসলাম, সৈয়দপুর, নীলফামারী।
প্রশ্ন (৩/২৪৩) : মহিলারা একজন পুরুষের ইমামতিতে মসজিদে ঈদের ছালাত আদায় করতে পারবে কী?
প্রশ্ন (২৩/৩৪৩) : যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর সিজার বা অপারেশন করে শরীরের কোন অঙ্গ কেটে ফেলা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলোতে বিনিয়োগ করা কি জায়েয?
প্রশ্ন (৪০/৪০০) : মহিলারা দাওয়াতী কাজে বাড়ীর বাইরে যেতে পারবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : হজ্জব্রত পালনের আর্থিক ও শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ এ কথা বলে যে, হজ্জ তো পরে করলেও হবে। এই ধারণায় হজ্জ আদায় না করে শুধু ওমরাহ পালন করলে সে গোনাহগার হবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ছহীহ বুখারীতে ‘যাব’ নামক প্রাণী খাওয়া হালাল বলা হয়েছে। এর দ্বারা কোন প্রাণী বুঝায়? - -আব্দুর রঊফ, নওগাঁ।
প্রশ্ন (২৫/৩৪৫) : খালাতো বোনের সাথে আমার বিবাহ পারিবারিকভাবে ঠিক হয়ে আছে। এক্ষণে আমি কি তার সাথে প্রয়োজনীয় কথা বা সাক্ষাৎ করতে পারব?
প্রশ্ন (২০/৬০) : তোমরা উন্নত মানের খাবার গ্রহণ থেকে বিরত থাক। কারণ তা মানুষের রন্ধ্রে শয়তানের চলার জন্য শক্তি বর্ধক’ মর্মে হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -ওয়ালীউল্লাহ, কাটাখালী, রাজশাহী।
প্রশ্ন (২৪/১৪৪) : নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে ১৬৯ পৃষ্ঠায় আছে যে, ইমাম আবু হানীফা (রহঃ) একাধারে ত্রিশ বছর রোযা রেখেছেন ও চল্লিশ বছর যাবৎ রাতে ঘুমাননি। অর্থাৎ এশার ওযূতে ফজরের ছালাত আদায় করেছেন। বর্ণনাটি কতটুকু সত্য? - -আনীস, নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.