উত্তর : একাকী ছালাত আদায়কালেও মুছল্লী সূৎরা ব্যবহার করবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমাদের কেউ যখন কোন কিছু দিয়ে লোকেদের আড়াল করে ছালাত আদায় করে; এমতাবস্থায় যদি কেউ তার সামনে দিয়ে অতিক্রম করতে চায় সে যেন তাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেয়। যদি সে বিরত হ’তে অস্বীকার করে তবে সে (ছালাত আদায়কারী) যেন তার বিরুদ্ধে লড়াই করে তথা তাকে প্রতিহত করে। কেননা সে একটা শয়তান’ (মুসলিম হা/৫০৫; মিশকাত হা/৭৭৭ ‘ছালাত’ অধ্যায় ‘সুৎরা’ অনুচ্ছেদ)। মসজিদ কর্তৃপক্ষ সুৎরা বানিয়ে রাখতে পারে। এতে মুছল্লীদের উপকার হবে। এছাড়া পিছনে ছালাতরত ব্যক্তির সামনে সিজদার স্থানের সমান নির্ধারিত দূরত্বে সুৎরা রেখে চলে যাওয়া যেতে পারে। কারণ ছাহাবায়ে কেরাম কোন মুছল্লীর সামনে লোকের অতিক্রমের আশঙ্কা করলে তার সামনে সুৎরা হয়ে বসে পড়তেন (ইবনু কুদামাহ, মুগনী ২/১৭৬; বাহূতী, কাশশাফুল কেনা‘ ১/৩৭৬)।

প্রশ্নকারী : মাহবূব আলম, পল্লবী, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১০/২৯০) : একটি মসজিদে প্রতি বছর নির্দিষ্ট দিনে ওরস হয়। উক্ত মসজিদে ছালাত আদায় ও দান করা যাবে কি? - -শাহাবুল আলম, বদলগাছি, নওগাঁ।
প্রশ্ন (২৭/৩০৭) : আমি যেখানে কাজ করি সেখানে ব্রেলভী মসজিদ রয়েছে। সেখানে জামা‘আতে ছালাত আদায় করা যাবে, না কি একাকী বাসায় আদায় করতে হবে?
প্রশ্ন (৭/৮৭) : বর্তমান বিভিন্ন অনলাইন ব্যবসার ক্ষেত্রে বড় বড় কোম্পানী যে অনলাইন সুবিধাগুলো দেয়। যেমন প্রোডাক্ট কিনলে ১৫ থেকে ২০% ডিসকাউন্টের পাশাপাশি কোম্পানিতে নতুন মেম্বার এড করলে তার জন্য বোনাস, সাথে তাদের ক্রয়-কৃত প্রোডাক্ট থেকেও একটা লভ্যাংশ পাওয়া যায়। যেমন DXN কোম্পানী ইত্যাদি। এই সুবিধা গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/২৫৯) : মাইয়েতকে কাফন পরানোর সময় কোন পার্শ্ব থেকে কাপড় উত্তোলন করতে হবে?
প্রশ্নঃ (৯/১৬৯): একাকী ফরয ছালাত আদায় করার সময় মহিলারা ইক্বামত দিতে পারবে কি?
প্রশ্ন (২/৩২২) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : বর্তমান বিশ্বে স্বর্ণ এবং রৌপ্যের মুল্যে ব্যাপক ব্যবধান পরিলক্ষিত হয়। এক্ষণে কিসের উপর ভিত্তি করে নগদ অর্থের যাকাত দিতে হবে? - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৩/২৩) : অধিক সম্পদের মালিক হ’লে তা পুলছিরাত পার হওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে কি?
প্রশ্ন (২৮/২৬৮) : আমি বিদ্যুতের লাইনম্যানের কাজ করি। গ্রাহকের কোন কাজ করে দিলে তারা আমাকে বখশিশ দেয়। অন্যদিকে আমি সরকার প্রদত্ত মাসিক বেতন পাই। এক্ষণে বখশিশের টাকা গ্রহণ করা যাবে কি? - -যহীরুল ইসলামসখীপুর, টাঙ্গাইল।
প্রশ্ন (২২/২২২) : আমার নিছাব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু যাকাত দেওয়ার নগদ অর্থ নেই। একারণে আমি যদি আমার সন্তানদেরকে তা থেকে দান করি তাহ’লে কি যাকাত দিতে হবে? উল্লেখ্য, আমার সন্তানদের বয়স দুই বছরের মধ্যে।
প্রশ্ন (৩৫/৩৫৫) : কোন অমুসলিম ছাত্রকে বন্ধু হিসাবে গ্রহণ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : মাঠে পুরো দিন কাজ করার জন্য একজন লোক নিয়োগ করার পর অর্ধদিবস কাজ করে সে বাড়ি চলে গেল। এক্ষণে অর্ধদিবস কাজ করার জন্য সে কোন মজুরী পাবে কী? বাকী অর্ধদিবস কাজ না করার কারণে যদি মালিকের ক্ষতি হয় তাহ’লে লোকসান বহন করবে কে?
আরও
আরও
.