উত্তর : আব্দুল্লাহ ইবনু ‘আমর ইফতারের সময় পরিবার-পরিজন ও সন্তানদের ডেকে দো‘আ করতেন’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৩৯০৭; মুসনাদে ত্বায়ালেসী হা/৬২৬২; ইরওয়া ৪/৪৪)। এছাড়া ‘ইফতারের সময় দো‘আ ফিরিয়ে দেওয়া হয় না’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ হা/১৭৫৩; যঈফাহ হা/৪৩২)। তাছাড়া উক্ত হাদীছে হাত তুলে জামা‘আতবদ্ধ দো‘আর কথা বলা হয়নি। বরং ছায়েমের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। ছিয়ামের অবস্থায় তার দো‘আ যে কোন সময় কবুল হয় (নববী, আল- মাজমূ‘ ৬/৩৭৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘তিন ধরনের লোকের দো‘আ কখনও ফিরিয়ে দেয়া হয় না। ছায়েম যতক্ষণ ইফতার না করে... (ইবনু মাজাহ হা/১৭৫২; ছহীহাহ হা/১৭৯৭)।

সুতরাং কেবলমাত্র ইফতারের সময়ই নয়, বরং ছিয়াম অবস্থায় সর্বদাই দো‘আ কবুল হওয়ার যোর সম্ভাবনা রয়েছে। আর এটাই হাদীছ সম্মত।






প্রশ্ন (২৪/২২৪) : এ্যাপার্টমেন্ট বিল্ডিং-এর ৫০ মিটার দূরত্বে বড় জামে মসজিদ রয়েছে। এক্ষণে ১০-১৫ জন নিয়ে বিল্ডিংয়ের নীচ তলায় স্থায়ীভাবে ওয়াক্তিয়া জামা‘আতের ব্যবস্থা করা ঠিক হবে কি? - মাহফূয, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (২৯/২৬৯) : ইসলামিক টিভিতে শরী‘আত পরিপন্থী বহু বিজ্ঞাপন দেওয়া হয়। এগুলির জন্য কর্তৃপক্ষ কিরূপ শাস্তির সম্মুখীন হবে? তারা যেসব উপকারী ও মানুষের জন্য কল্যাণকর বিষয়াদী প্রচার করছে এগুলি কি উক্ত শাস্তির জন্য কাফফারা স্বরূপ হবে?
প্রশ্ন (৮/২৮৮) : বেসরকারী প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে বাধ্যতামূলকভাবে নারী-পুরুষ সবার শরীরে হাত পড়ে যায়। এ চাকুরী আমার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (৩০/৭০) : ‘আল্লাহ তা‘আলা পানিতে ৬০০ ও স্থলভাগে ৪০০ মোট এক হাযার উম্মত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করবে ফড়িং’ মর্মে বর্ণিত হাদীছটি সত্যতা আছে কি? - -ছাদরুল হক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৪/১৯৪) : সরকার প্রদত্ত বয়স্ক ভাতা গ্রহণ করা কাদের জন্য বৈধ? সম্পদশালী হওয়া সত্ত্বেও সন্তানেরা তাদের পিতা-মাতার জন্য এই টাকা গ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (৪/৪৪) : আয়েশা (রাঃ) বলেন, একদা এক চাঁদনী রাত্রে যখন রাসূলুল্লাহ (ছাঃ)-এর মাথা আমার কোলে ছিল, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আকাশে যে পরিমাণ নক্ষত্র আছে সেই পরিমাণ কারো নেকী হবে কি? তিনি উত্তরে বলেন, ওমরের নেকী এই পরিমাণ। আমি বললাম, তাহ’লে আবুবকরের নেকী কোথায়? তখন তিনি বললেন, ওমরের সমস্ত নেকী আবুবকরের একটি নেকীর সমান (রাযীন)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৬/৭৬) : ইয়াতীমের অর্থ আত্মসাৎ সহ তার উপর যুলুম করলে শাস্তি কি? দরিদ্র লোকদেরকে সহায়তা দানের ফযীলত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৪৩০) : সন্তানের আক্বীক্বা ব্যক্তির আত্মীয়-স্বজন বা অন্য কেউ দিতে পারবে কি?
প্রশ্ন (৩৪/১১৪) : শরীরের কোন স্থান কেটে গেলে সেখান থেকে রক্ত বের হয়ে তা কাপড়ে লাগলে সেই কাপড় কি নাপাক হয়ে যাবে?
প্রশ্ন (২২/২৬২) : প্রচলিত চিল্লা প্রথা কি হাদীছ সম্মত?
প্রশ্ন (৩৭/৩১৭) : এক বিঘা জমি ৯০ হাযার টাকার বিনিময়ে কট নিয়েছি বছরে ১ হাযার টাকা করে কর্তন হওয়ার শর্তে। এরূপ চুক্তি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৭/৫৭) : প্রতিদিন সূরা জুম‘আ পাঠ করলে জুম‘আর দিন তার মৃত্যু হবে একথার সত্যতা আছে কি? এছাড়া উক্ত সূরা নিয়মিত পাঠের অন্য কোন ফযীলত আছে কি?
আরও
আরও
.