ফসল বা গাছ-গাছালিতে কীটনাশক দেওয়া হয় সেটি আমাদের সকলের জানা। কিন্ত এবার কীটনাশকের পরিবর্তে জমিতে হাঁস ব্যবহার করছে জাপানীজ কৃষকরা! তাতে বেশ ভালো ফলও আসছে কৃষকদের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা এক প্রতিবেদনে তেমনই বলা হয়েছে। ‘ব্রেড ডাক’ নামে পরিচিতি বিশেষ প্রজাতির একটি হাঁস ফসলের জমিতে কীটনাশকের ভূমিকায় ভীষণভাবে কার্যকরী বলে জানা গেছে। হাঁসদেরকে ধান ক্ষেতে ছেড়ে দেন চাষীরা। তারা তখন জমির সব পোকামাকড় ও আগাছা খেয়ে ছাফ করে ফেলে! তবে এতে ধান গাছের কোন ক্ষতি হয় না।

শুধুমাত্র আগাছাই নয়, আগাছার বীজও খেয়ে ফেলে এই হাঁসগুলো। তাই পরবর্তী মৌসুমে ঐ জমির আগাছা খুব কমই হয়। এই পদ্ধতিতে বেড়ে ওঠা ফসল ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও টিকে থাকার লড়াইয়ে অন্যদের চেয়ে অনেক শক্তিশালী হয়ে থাকে।

এটি পরিবেশের জন্য খুবই ভালো। এর একটাই অসুবিধা, বয়স হ’লে যখন হাঁসগুলো খুব নাদুস-নুদুস হয়ে যায়, তখন শরীরের ভারসাম্য রাখতে না পারায় ধান গাছগুলোকে মাড়িয়ে দেয় অনেক সময়। তাই প্রতিবছর নতুন নতুন হাঁসের প্রয়োজন পড়ে। এই পদ্ধতিতে চাষাবাদ করে রাসায়নিকের উপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।






মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
জ্যোতির্বিদ্যায় হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশী তরুণ
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
সুখী রাষ্ট্র ফিনল্যান্ড
রূপকথার গ্রাম নাটোরের হুলহুলিয়া
চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
রোহিঙ্গাদের জমিতে ঘাঁটি বানাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী
চীনের সাবেক মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!
সূদের কারবার ছেড়ে ভ্যান চালিয়ে হালাল উপার্জনের পথে নেমেছেন কোটিপতি শাহীন
আরও
আরও
.