বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইস্রাঈল’ বা ‘ইস্রাঈল ব্যতীত’ শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত ৭ই এপ্রিল তারিখে সরকারী এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে কেউ ইস্রাঈলে যেতে পারবে না ।

১২ই এপ্রিল শনিবার ঢাকায় অনুষ্ঠিত সর্বদলীয় ঐতিহাসিক ‘মার্চ ফর গাযা’ কর্মসূচী এবং তার পূর্ব থেকেই দেশব্যাপী মানুষ যে ফিলিস্তীনী গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, এটি তারই প্রতিফল বলে ধারনা করা যায়। যেসব প্রতিবাদ সভা থেকে আন্তর্জাতিক আদালতে ইস্রাঈলের বিচার, গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, ইস্রাঈলী পণ্য বর্জন এবং ইস্রাঈলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি আহবান জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’সহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দল। এছাড়াও তারা বাংলাদেশের পাসপোর্টে ‘ইস্রাঈল ব্যতীত’ পুনর্বহাল এবং রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নেওয়াসহ একাধিক দাবী জানিয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালে শেখ হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইস্রাঈল’ শর্তটি মুছে দেয়।

[আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল মুদ্রা থেকে শেখ মুজিবের ছবি মুছে ফেলে ঐতিহাসিক মসজিদ, সুন্দরবন প্রভৃতির ছবি স্থাপনের দাবী জানাই (স.স.)]







চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, অর্থনীতিবিদ আকবর আলী খান এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু
মুসলিমরাই বিশ্বব্যাপী ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার শিকার - -সেন্ট মার্ক
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
স্বদেশ-বিদেশ
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বিষয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ
স্বদেশ-বিদেশ
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
ডাঃ যাকির নায়েকের সম্পত্তি বাযেয়াফত করা যাবে না, জানিয়ে দিলেন বিচারপতি
৯ম দেশ হিসাবে করোনা থেকে মুক্তি পেয়েছে তানজানিয়া
করোনার কারণে নাইজেরিয়ায় মুক্তি পাচ্ছে ৭৪ হাযার কারাবন্দী
আরও
আরও
.