চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, দুর্নীতির কারণে ২০১৫ সালে দেশটির প্রায় ৩ লাখ সরকারী কর্মকর্তাকে সাজা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এদের মধ্যে ২ লাখ কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম সাজা দেয়া হয়েছে। বাকি ১ লাখ কর্মকর্তাকে চরম সাজা দেয়া হয়েছে। এরই মধ্যে আগামীতে আরো ৮০ হাযার সরকারী কর্মকর্তার নাম দুর্নীতির তালিকায় রাখা হয়েছে। এদের সাজা ধারাবাহিকভাবে দেয়া হবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ক্ষমতায় এসেই দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। চীনা রাষ্ট্রপতির অন্যতম এজেন্ডা ছিল দুর্নীতি দমন করা। আর এই অভিযানে এসব দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের নাম একে একে উঠে আসে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বহু উচ্চপদস্থ কর্মকর্তাও ইতিমধ্যে ফেঁসে গেছেন। পর্যবেক্ষকদের মতে, জিনপিংয়ের মত শক্তিশালী ও নীতিবান নেতৃত্বের কারণেই দলীর সরকার হওয়া সত্তেব্ও এভাবে শাস্তি প্রদান সম্ভব হচ্ছে। কারণ চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিংয়ের মতো শক্তিমান নেতা গত কয়েক দশকের মধ্যে চীনের দৃশ্যপটে আর আসেননি। যিনি পার্টির প্রয়াত শীর্ষস্থানীয় ও ত্যাগী নেতা শি জোংশুন-এর সন্তান এবং অল্প বয়স থেকে দলটির বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে এসেছেন।





বিষয়সমূহ: রাজনীতি
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
জরিমানার টাকায় শিশুর জন্য হেলমেট কিনিয়ে দিলেন পুলিশ
বিপাকে রোগাক্রান্ত ও এয়ার কন্ডিশন ব্যবহারকারীরা (ইমিউনিটির আধিক্যের কারণে করোনায় আক্রান্ত অধিকাংশ খেটে খাওয়া মানুষ রক্ষা পাচ্ছে)
যে দেশে মুসলিমদের মরদেহ দাফন করা কঠিন
১২০ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মিত হ’ল সিঙ্গাপুরে
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
ওয়ায মাহফিলে রেফারেন্স বাধ্যতামূলক চেয়ে আইনী নোটিশ
মন্ত্রণালয়গুলোর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৬৫০ কোটি টাকা
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
বাড়ির ছাদে পড়া উল্কাপিন্ডে রাতারাতি কোটিপতি যুবক!
আরও
আরও
.