সম্প্রতি ভারতের সবচেয়ে বড় স্বর্ণ ভান্ডারের খোঁজ মিলেছে বিহারের জামুই যেলার করমটিয়া এলাকায়। দেশটির ৪৪ শতাংশ স্বর্ণ ভান্ডার রয়েছে এই এলাকাতেই। এক সময় যে এলাকায় মাওবাদীদের বন্দুকের নল কথা বলত, এখন সেই এলাকাই সোনা ফলাচ্ছে! গাছ-গাছালি আর লাল মাটির নীচের এই সোনার ভান্ডারের সন্ধান পেতে ৪০ বছর সময় লেগেছে। এখান থেকে ২২৩ টন সোনা পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হ’ল কোনও বিজ্ঞানী বা কোনও যান্ত্রিক উপায়ে এর খোঁজ মেলেনি। বিশাল এই সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা। এমনই দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবী অনুযায়ী, ঐ এলাকায় পিঁপড়েরা বাসা বানানোর জন্য মাটি খোঁড়া শুরু করে। নীচ থেকে উপরে তোলা সেই মাটির মধ্যে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিশে থাকতে দেখেন স্থানীয়রা। অতঃপর ১৯৮২-৮৬ সাল পর্যন্ত ঐ এলাকা নিষিদ্ধ ঘোষণা করে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই)। তারা খননকাজ পরিচালনা করে। তখন বেশি সোনা না পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। তারপর ২০১০-১১ সালে আরেকদফা পরীক্ষা-নীরিক্ষার পর ২০২০ সালের সর্বশেষ পরীক্ষায় বর্তমান সরকার সেখানে দেশের সবচেয়ে বড় সোনার ভান্ডার আবিষ্কারের ঘোষণা দেয়।

[ক্বিয়ামতের পূর্বে পৃথিবী তার ভিতরের সব সম্পদ বের করে দেবে (যিলযাল ২)]






চীনে ভয়াবহ প্লেগে মৃত্যু! নতুন মহামারির আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারী
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
স্বদেশ-বিদেশ
অবশেষে মসজিদ নির্মিত হ’ল ইউরোপের মসজিদবিহীন শহর এথেন্সে
দলিত নারী পানি পান করায় গরুর পেশাব দিয়ে পবিত্রকরণ!
৬টি হ্যারিকেনসহ ১৯টি ঝড় আটলান্টিকে
বিশ্বে ধনীদের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
মোজাম্বিকে ৩০ হাযার ‘ভুতুড়ে’ সরকারী কর্মচারী
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
আরও
আরও
.