পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করেছে যারা

নিষ্পাপ ছোট্ট সোনামণিদেরও শহীদ করছে ওরা।

নির্বিচারে গণহত্যা আজ দেখছে চেয়ে বিশ্ব,

রক্তের খেলায় মেতেছে ওরা মুসলিম বুঝি নিঃস্ব।

বদর-ওহোদের উত্তরসূরীদের অলস হয়েছে দেহ,

পরিচয় ভুলে বিধর্মীদের করুণা চাচ্ছে কেহ!

মসজিদের ঐ মিনারগুলো মুখ থুবড়ে আছে,

মিনারের সেই বেলালী সুর যে কোথায় হারিয়ে গেছে!

জঙ্গীবাদ দমনের নামে চলছে মুসলিম নিধন,

তবুও আমরা ভাবছি মোদের তারাই বুঝি আপন।

ত্রাণের নামে লোক জড়ো করে চালাচ্ছে খোলা গুলি।

রক্ত হাতে গাইছে যালিম সাম্যের ফাঁকা-বুলি।

নরম গদিতে জেŠলুস করে গেয়ে ঐক্যের গান,

মরলো গাযা দেখল চেয়ে বিশ্ব-মুসলমান!

-মুসাফির বাশার







আরও
আরও
.