খাদ্য হালাল কি-না তা নিয়ে মুসলিমদের যতটা উদ্বেগ আছে, উপার্জনের বৈধতা নিয়ে ততটা নেই বলে খেদ প্রকাশ করেছেন মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী দাতুক ড. আসিরাফ ওয়াজদি দাসুকি। সম্প্রতি রাজধানী কুয়ালালামপুরে ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ও অনুদান নিয়ে এক সেমিনারের উপস্থাপনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হালাল খাদ্য ও হালাল লেবেল নিয়ে উদ্বেগ ব্যাপক। কিন্তু ঐ হালাল খাদ্য যে টাকা দিয়ে কেনা হচ্ছে, তা কোথা থেকে এলো সে বিষয়ে একই ধরনের উদ্বেগ দেখা যায় না। মানুষ ইসলামকে যেমন শুধু উপাসনার সঙ্গে সম্পৃক্ত করে দেখে, তেমনি শুধু ভোগের ক্ষেত্রে হালাল-হারামের বিচার করে।

তিনি বলেন, যখন গোশত খাওয়ার বিষয় সামনে আসে, তখন পশু শরী‘আ মোতাবেক যবেহ করা হয়েছে কি-না তা নিয়ে খুব উদ্বেগ দেখা যায়। কিন্তু গোশত ক্রয়ের অর্থ কোথা থেকে এলো তা নিয়ে মানুষ ততটা উদ্বিগ্ন হয় না। উক্ত অর্থ যদি কোন লগ্নি, সূদ, দুর্নীতি থেকেও আসে, তাতে তাদের কোন যায় আসে না। এটাই আমাদের আজকের সমাজের চরম বাস্তব চিত্র।

[ধন্যবাদ মন্ত্রীকে। দেশে ইসলামী অর্থনীতি চালু করুন। সূদ-ঘুষ-মদ বন্ধ করুন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইসলামী দন্ডবিধি কার্যকর করুন এবং হারামের উৎসগুলি বন্ধ করুন। দেখবেন হালাল উপার্জনের হাযারো পথ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ (স.স.)]







তিন ভাষায় পুরো কুরআন মুখস্থ করেছে মিসরের ৮ বছরের অন্ধ বালক আম্মার!
ইয়ামনে চলতি বছর দুর্ভিক্ষে মারা গেছে ৪০ হাযার শিশু
নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসায় স্বামীকে ডিভোর্স!
আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান
প্রবাসীদের আয়ের ওপর ৬ শতাংশ হারে কর বসবে
সঊদী শীর্ষ অর্থনৈতিক পরিষদে সংস্কার প্রস্তাব অনুমোদন
খাদ্য সংকট : ক্ষুধার্ত সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে রাখছেন আফগানরা
চরমপন্থীদের কারণে পাকিস্তানের ক্ষতি ১০ হাযার ৭শ কোটি ডলার
অনলাইনে দাওয়াত পেয়ে ২১০ জনের ইসলাম গ্রহণ
শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার পরিকল্পনা সঊদী আরবের
মুসলিম জাহান
মুসলিম জাহান
ইসলামাবাদের স্কুলে আরবী ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে সংসদে বিল পাশ
আরও
আরও
.