এবার রামাযানের শুরুতেই অতীতের সব রেকর্ড ভাঙল ওমরা পালনকারীরা। গত ৬ই মার্চ রেকর্ডসংখ্যক প্রায় পাঁচ লাখ ওমরা পালনকারী বায়তুল্লাহতে প্রবেশ করেছেন। এর আগে কখনও একদিনে এত অধিকসংখ্যক মানুষ ওমরা পালন করেননি বলে জানিয়েছেন কা‘বা ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ।

হারামাইন কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে। তাদের দেওয়া ঘোষণা অনুযায়ী, হারামের পূর্ব দিকে মক্কা লাইব্রেরীর কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সর্বোচ্চ ৭ কেজি ওযনের ব্যাগ সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। যা সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে।







মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
ঘাস ও লতা-পাতা খেয়ে বাঁচার চেষ্টা সিরিয়ার মানুষের!
আইএস ‘মিথ্যাবাদী’ - আল-কায়েদা প্রধান
মুসলিম জাহান
আমেরিকাকে সাথে নিয়ে কোন নৈতিক পৃথিবী সম্ভব নয় : এরদোগান
মুসলিম জাহান
সঊদী আরবে নতুন আইন: ছালাত না পড়লে তিন দিনের জেল
ইসলাম সর্বাধিক জনপ্রিয় রাষ্ট্র ধর্ম
মুসলিম জাহান
মিসরের আগুন ম্যাসেজে নিরাময় হচ্ছে পেশীর যন্ত্রণা
শারজায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন একাডেমীর উদ্বোধন
অতিক্ষুদ্র করোনা ভাইরাসের বিশাল শক্তি দেখে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রিয়ার রেসলিং তারকা
আরও
আরও
.