বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের কাছে দাড়ি স্টাইল করা একটি জনপ্রিয় ফ্যাশনে পরিণত হয়েছে। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি অনেকেই দাড়ি স্টাইল করে ছেঁটে থাকেন। কিন্তু দাড়ি স্টাইল করে ছাঁটা শরী‘আতবিরোধী কাজ। সে কারণে এটি বন্ধের দাবীতে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের একটি যেলা পরিষদ।

প্রস্তাবটিতে বলা হয়, সাম্প্রতিক সময় তরুণরা ফ্যাশনের নামে দাড়ির বিভিন্ন ডিজাইন করছে, এটি ইসলামী শিক্ষার বিরোধী কাজ। ইসলামে বিভিন্ন স্টাইলে দাড়ি ছাঁটার কোন অনুমতি নেই। যারা দাড়ি নিয়ে এরূপ ঠাট্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহবান জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটেই প্রস্তাবটি পাস করেছে যেলা পরিষদ। পরে আরও ব্যবস্থা নেওয়ার জন্য সেটি উপ-কমিশনারের কাছে পাঠানো হয়েছে।






গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা
মুসলিম জাহান
সিরিয়া থেকে ৫০ টন স্বর্ণ পাচার করেছে যুক্তরাষ্ট্র
হজ্জের স্বপ্ন পূরণ হ’ল নওমুসলিম খৃষ্টান যাজকের
ফিলিস্তীনের উপর ইস্রাঈলী বিমান হামলা
যেরুযালেমের ৫০০ বছরের ইতিহাস উন্মুক্ত
মসজিদে গুলি ছোঁড়ার পর পাল্টে গেল এক মার্কিন সেনার জীবন
রোহিঙ্গাদেরকে নিজেদের ভাই-বোনের মতোই মনে করে আচেহবাসীরা
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
গাযার ৭৫ ভাগ মসজিদ ধ্বংস করেছে ইসরাঈল
তুরস্কে কুরআন হিফয করায় ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
আরও
আরও
.