আখেরাতমুখী সাথী আমায় দাওগো ভুবন মাঝে,
যাদের দেখে হৃদয় ও মন নবীন রূপে সাজে।
চলবে তারা হকের পথে সত্য-সনাতন,
মিথ্যা, মেকি, ফাঁকি যেন হয় গো বিভাজন।
আযাব-গযব বিমুখ হয়ে থাকবে সঠিক পথে,
যাদের দলে যাওয়া যাবে একসাথে জান্নাতে।
জীবন, যৌবন অর্থ ও জ্ঞান করবে না কো লয়,
যাদের সাথে থাকলে পরকালের ভালাই হয়।
দো‘আ, দাওয়া, দান-ছাদাক্বা যে দেমাগে মেশে,
এমন মানুষ দেখিতে চাই আমার বন্ধু বেশে।
ধন-দৌলত জমা-জমি চাই না রহমান!
ভাল সাথী দাও দয়াময়, এ মোর আহবান।
-ডাঃ আব্দুল খালেক
খাঁন হোমিও হল, পাটকেলঘাটা, সাতক্ষীরা।